কুলাউড়ায় অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুর রব মহসিন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে পৌর শহরস্থ দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি শহরস্থ উছলাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন।
নিহতের আত্মীয় জয়নাল আবেদীন জানান, শুক্রবার রাত ১০টার দিকে বাজার শেষ করে হেটে হেটে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন মহসিন। পথে দক্ষিণ বাজার এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মাথায় মারাত্মকভাবে জখম হন। পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পর চিকিৎসক মহসিনকে মৃত ঘোষণা করেন।কুলাউড়া থানার এসআই মো. আব্দুল আলিম জানান, ঘাতক অটোরিকশা ও চালককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন