সেনেরচরে পূর্ব শত্রুতার জেরে স্কুল শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ
জাজিরা উপজেলার সেনেরচর বালিয়াকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় বাড়িঘর ভাংচুরসহ বিস্ফোরক দ্রব্য ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ এনে স্থানীয় ইউপি সদস্য ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে জাজিরা থানায় লিখত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্কুল শিক্ষক।
জানাগেছে অভিযোগকারী স্কুল শিক্ষক মো. মকবুল হোসেন মৃধা ও তার ভাই পৈত্রিক সম্পত্তিতে চাষাবাদ করে ভোগ দখল কায়েম রয়েছে। স্থানীয় মেম্বার রেজাউল মাদবরের স্ত্রী মঞ্জুরা বেগম সেই সম্পত্তির মালিকানা দাবী করে দীর্ঘদিন ধরে ভোগ দখলের চেষ্টা করে আসছে। এই নিয়ে আদালতে পক্ষে বিপক্ষে একাধিক মামলাও রয়েছে। এই মৌসুমে নালিশী জমিতে পাট চাষাবাদ করা হয়েছে। সেই পাট কেটে নেওয়া নিয়ে উভয় পক্ষ চেষ্টারত রয়েছে। গত শুক্রবার রাত সারে ১১টার দিকে অভিযোগকারী মকবুল হোসেন মৃধার বাড়িতে লোকজন নিয়ে হামলা চালায় মেম্বার রেজাউল মাদবর, তার স্ত্রী মঞ্জুরা বেগম, নিলু সরদার, সুরুজ মাদবর ও রাজ্জাক মাদবররা। তখন বাড়ির সীমানা প্রাচীর ও বসত ঘরের বেড়া কুপিয়ে ক্ষতিসাধন করা হয়। আতঙ্ক সৃষ্টি করার জন্য হামলাকারীরা বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণও ঘটায় বলে অভিযোগ রয়েছে।
আবেদনকারী মকবুল হোসেন হোসেন মৃধা জানায়, মঞ্জুরা বেগমকে আমরা কোন দিনও দেখিনি। বছরখানেক পূর্বে স্থানীয় মেম্বার রেজাউল মাদবরের সাথে তার বিয়ে হওয়ার পর থেকে জমির ওয়ারিশ দাবী করে আসছে। অথচ ১৯৮২ সাল থেকে এই জমি ক্রয় করে আমার পিতা ভোগ দখলে ছিলেন। তার মৃত্যুর পর থেকে আমরা দুই ভাই সেই জমিতে ভোদ দখল কায়েম রয়েছি। শুক্রবার রাতে বিবাদীরা আমার বাড়িতে হামলা করে ভাংচুর করেছে। বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা। নালিশী জমি ভোগ দখলের চেষ্টা করলে আমি ও আমার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি প্রদর্শণ করে চলে যায়। এই বিষয় আমি জাজিরা থানায় অভিযোগ করেছি।
জাজিরা থানা অফিসার ইনচার্জ মো, মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা পরবর্তী ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মথ্যে বিরোধ চলমান। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied