ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ী সীমান্তে দুই বাংলাদেশীকে পেটালো বিএসএফ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-৭-২০২৩ বিকাল ৫:৯

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশীকে আহত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)। সোমবার (২৪ জুলাই) সকাল ৯ টার দিকে তাদের কে উদ্ধার করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা সীমান্ত এলাকার কচুরগুল নালাপুঞ্জি নামক স্থানে  ১৮০১ নম্বর মেইন পিলারের পাশে নো ম্যানস্ ল্যান্ডে দুইজন বাংলাদেশি লোককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ৫২ ব্যাটালিয়নের লাঠিটিলা কম্পানি সদরের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতরা হলেন- কুড়িগ্রাম জেলার বুরুঙ্গা মারী থানার আটঘরী গ্রামের আনছার ভান্ডারীর পুত্র জাহাঙ্গীর আলী (২৪) ও খুলনা জেলার খুলনা সদর উপজেলার নতুন বাজার চর গ্রামের মৃত আজগর শেখের পুত্র  হৃদয় শেখ (২৪)।

সরজমিনে হাসপাতালে গেলে আহত জাহাঙ্গীর আলী জানান, তিনি ২১ জুলাই চট্টগ্রামের খাগড়াবাড়ী আমঘর সীমান্ত এলাকা দিয়ে কাজের সন্ধানে ত্রিপুরা হয়ে আগরতলা যান। সেখানে পরদিন ২২ জুলাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হন।  অপরজন হৃদয় শেখ জানান তিনি গত ২২ জুলাই চট্রগ্রামের খাগড়াছড়ির রামঝাড় সীমান্ত দিয়ে ত্রিপুরা থেকে আগরাবাদ যান। পরে আগরাবাদ রেলস্টেশনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিএসএফ তাকে আটক করে। পরে বিএসএফ তাদেরকে দুই দিন নির্যাতনের পর বাংলাদেশের কচুরগুল সীমান্তে ফেলে রেখে যান। তারা ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন বলে জানান।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, বিজিবি আহত দুই জন বাংলাদেশীকে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিজিবি'র  ৫২ ব্যাটালিয়ান বিয়ানীবাজারের সিও লেফটেন্যান্ট কর্নেল মহিবুল ইসলাম গণমাধ্যমে কোন বক্তব্য দিতে রাজি হন নি। এ বিষয়ে জুড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মোশাইদ বলেন, আহত দুইজনকে বিজিবির কাছ থেকে পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আইন  অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার