কুলাউড়া কুপিয়ে যুবককে খুন: গ্রেফতার ৫
মৌলভীবাজারের কুলাউড়ায় জায়গাসংক্রান্ত জের ধরে দুইপক্ষের সংঘর্ষে চাচা শ্বশুরের হামলায় রুবেল আহমদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ জুলাই) হত্যাকাণ্ডের সাথে জড়িত আব্দুস সালাম (৩৭), আব্দুল মন্নান (৬৫), চন্দ্রবান বিবি (৪৮), সানুর মিয়া (৩৪) ও রেহেনা আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নে কর্মধা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রুবেল উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত ওহাব মিয়ার পুত্র।রুবেলের চাচা শ্বশুর আব্দুল মন্নান ও তার দলবলের লোকেরা রুবেলকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি স্বজনদের।
স্বজন, থানা ও স্থানীয়রা জানান, রুবেলের শ্বশুর আব্দুল করিম ও চাচা শ্বশুর আব্দুল মন্নানের বাড়ির জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। রবিবার রাতে রুবেল মোটরসাইকেলযোগে কর্মধায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে তার চাচা শ্বশুরের লোকজন বাড়ির পাশে রুবেলের মোটরসাকেলের গতিরোধ করে দা দিয়ে তাকে এলোপাথাড়িভাবে কোপায়।
তাকে বাঁচাতে আরও তিন থেকে চারজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শিবনাথ ভট্টাচার্য জনি বলেন, নিহত রুবেলের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং তার হাত দ্বিখণ্ডিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আঘাতের ফলে পেটের পরিপাকতন্ত্র অনেকটা বাহিরে বের হয়ে যাওয়ায় অতিরিক্ত রক্তকরণের ফলে তার মৃত্যু হয়। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেটে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জানান, পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied