ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫-৭-২০২৩ রাত ৯:১
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় পরিত্যক্ত একটি বাথরুম থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে পৌরসভাস্থ দক্ষিণ বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পৌরসভাস্থ দক্ষিণ বাজার এলাকার ইয়াকুব আলী বিল্ডিংয়ের পিছন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। পরে বিল্ডিংয়ের পিছনে গিয়ে পরিত্যক্ত একটি বাথরুমে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাথরুমে ছিলো। ৩৫ বছরের অজ্ঞাত ওই নারীর লাশ ফুলে গিয়ে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ অনেকটা বিকৃত হয়ে গেছে। লাশটিতে পচন ধরেছে।
 
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় অনুসন্ধানে কাজ চলছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার