ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জালালাবাদ ওয়ার্ড কৃষক লীগের বিক্ষোভ সমাবেশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ২:৮
চট্টগ্রামে বিএনপি-জামাতের নৈরাজ্য, অরাজগতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় ২নং জালালাবাদ ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. সোহাগ মিয়ার নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাংলা বাজার থেকে শুরু হয়ে প্রধন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরশাহ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
 
সমাবেশে সভাপতির বক্তব্যে সোহাগ মিয়া বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাতের সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রমকে শক্তহাতে প্রতিহত করা হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা ইতোমধ্যে বাংলাদেশকে বহির্বিশ্বে একটি উন্নয়নশীল দেশে হিসেবে পরিচিত করেছেন। 
 
এদেশের সাধারণ মানুষ বিএনপি-জামাত শিবিরের কোন প্রকার সন্ত্রাসী কর্মকণ্ড সহ্য করবে না। দেশের মানুষ  সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে বলে মন্তব্য করেন তিন।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সিরাজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ২নং জালালাবাদ ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো. সুমন শেখ, ৪২নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের ভিপি শেখ ফজলে রাব্বি। 
 
এছাড়াও ২নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান খোকন, বীর মুক্তি যোদ্ধা মো. আবদুল খালেক, মুক্তি যোদ্ধা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন, যুবলীগ নেতা সোহেল রানা, জাহাঙ্গীর ভূইয়া, মাসুম উদ্দিন শেখ আলাল, কৃষক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মনা, সহ সভাপতি নুরে আলম নুরু, সাংগঠনিক শেখ হাবিবুর রহমান দুলাল, দপ্তর সম্পাদক রুবেল পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মো. সাদ্দাম, বননও পরিবেশ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নিশাদ চৌধুরী রিপন, ছাত্র লীগের আরিফুল মুস্তফা রাকিব, পারভেজ তারেক, রিয়াজ উদ্দিন সানি, ইব্রাহিম, জিয়া, ইয়াসিন, আরাফাত প্রমুখ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার