সরকারী কর্মচারীকেই করলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা অঙ্গসংগঠনের সদস্য হতে বা কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কোনো প্রকার সহযোগিতা করতে না পারার কথা উল্লেখ থাকলেও সেই সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫ ধারা লঙ্ঘন করে চট্টগ্রাম উত্তর জেলায় এক সরকারি কর্মচারীকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করা হয়েছে। তিনি চট্টগ্রামের রেজিস্ট্রি অফিসে কর্মরত এরাদুল হক নিজামী (ভূট্টু)। সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়কও ছিলেন তিনি। মো. নাছির উদ্দিন রিয়াজকে সাধারণ সম্পাদক রা হয়েছে।
গত ২৫ জুলাই কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ১০টায় সম্মেলনের মাধ্যমে তার নাম ঘোষণা করা হয়েছে। এই সম্মেলন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি, উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু)র (সরকারি কর্মচারী) সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজের পরিচালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাাদেশের উন্নয়ন অগ্রযযাত্রায় আওয়ামী স্বেচ্ছোসেবক লীগ গুরুত্বপূর্ন ভূমিকা রেখে আসছে। করোনা মহামারীতে পৃথিবী যখন থমকে গেছে, দেশ যখন থমকে গেছে, কৃষকরা যখন তাদের ক্ষেতের ফসল কাটতে পারছেনা বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী সেচ্চাসেবক লীগ, সহযোগী সংগঠনসগহ সকল নেতাকর্মীরা মাথায় করে কৃষকের ধান বাড়ি বাড়ি নিয়ে পৌছে দিয়েছে। করোনা মাহামারীতে মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ, স্বাস্থ্যা সেবা নিশচ্চিতসহ বহুবিদ কাজ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ করেছে। আজকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যে নতুন কমিটি হবে ওই কমিটি আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে পূর্বের ন্যায় তাদের কার্যক্রম অব্যহত রাখবে। আজকে দেশের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্র শরু হয়েছে। বিএনপি দেশে গন্ডগোল সৃষ্টি করতে বিভিন্নস্থানে সভা-সমাবেশ করছে, একই সাথে তারা বিদেশ থেকে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ও সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গের বিরুদ্ধে যড়যন্ত্র করে আসছে। যা বাংলার মানুষ এক থাকলে কখনো তারা সফল হবেনা।
এছাড়া সন্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ সালাম, সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেযারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, খাদিজাতুল আনোয়ার সনি এম.পি. সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান,, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক এ.কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আশিষ কুমার সিংহ, উপ-প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী, মো. সাইফুল্লাহ আনসারী, মো. মাহবুবুর রহমান বাবর, তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, জাহাঙ্গীর হোসেন বাবর, আতাউল মাসুদ প্রমূখ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন