অবশেষে ফরিদপুরের শিকলবন্দি রবিউলকে মানসিক হাসপাতালে ভর্তি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের পশ্চিম চরবর্ণি গ্রামের ১৮ বছর ধরে মাটির গর্তে শিকলবন্দি থাকা মো. ওসমান শেখের (রবিউল) উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে পাবনা মানসিক হাসপাতালে। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে তাকে একটি মাইক্রোবাসযোগে নিজ বাড়ি থেকে পাবনায় পাঠানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা নুরুল মোল্যা ও তার এক ফুফু।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের উদ্যোগে উপজেলা সমাজসেবার অর্থায়নে রবিউলকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এছাড়াও বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম ব্যক্তি উদ্যোগে নগদ অর্থ ও একটি মাইক্রোবাস দিয়ে রবিউলকে পাবনা পাঠানোর ব্যবস্থা করেন। এর আগে ইউএনও ওই বাড়ি পরিদর্শনে গিয়ে নগদ ৫ হাজার টাকাসহ সরকারি খাদ্য সহায়তা করেন। তাছাড়া গত সোমবার (২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সমাজসেবা দপ্তরের মাধ্যমে মানসিকভাবে অসুস্থ রবিউল ইসলামের বাবার হাতে আরো ৫ হাজার টাকা, চারটি টিশার্ট ও চারটি ট্রাউজারও তুলে দেন ইউএনও।
রবিউলের বাবা নুরুল মোল্যা বলেন, আমাদের মতো গরিবের পাশে এভাবে কেউ দাঁড়াবে ভাবিনি। তিনি গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার ছেলেকে নিয়ে সংবাদ প্রকাশ না হলে হয়তো সারাজীবন ওই মাটির গর্তেই জীবন কাটত। এ সময় নুরুল মোল্যা স্থানীয় প্রশাসন ও পুলিশকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, বিনামূল্যে রবিউলের সুচিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেই তাকে পাঠানো হয়েছে। পাবনা মানসিক হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে তার সকল ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। আশা করছি রবিউল ভালো হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানান, রবিউলের খবরটি জানার পরপরেই পুলিশ সুপার মো. আলীমুজ্জামানের (বিপিএম সেবা) নির্দেশে তার বাড়ি ছুটে যাই এবং আমরা তাকে আর্থিক সহায়তা করি। প্রয়োজনে আরো সহায়তা করা হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে মো. ওসমান ওরফে রবিউলের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. আবুল বাশার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি দাপ্তরিক চিঠি পেয়ে রোগীকে ভর্তি করা হয়েছে। যত্নসহকারে ওই রোগীর চিকিৎসা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই একটি জাতীয় দৈনিকে ‘বোয়ালমারীতে মাটির গর্তে ভারসাম্যহীন রবিউলের বসবাস’ নামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied