ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে বিরল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে অসহায় মায়ের আকুতি


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ১২:৫৩
ফরিদপুরের নগরকান্দায় বিরল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে হতদরিদ্র অসহায় এক মা আকুতি জানিয়েছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না ছেলেকে। এখন ছেলের মৃত্যুর প্রহর গুনছেন মা। বিরল রোগে আক্রান্ত ছেলেটি নগরকান্দা পৌরসভার ২নং ওয়ার্ডের মান্নান শেখ ও আঙ্গুরী বেগম দম্পতির ছেলে জামিল হোসেন। 
 
ছেলেটির মা আঙ্গুরী বেগম বলেন, জন্মের পর থেকেই চোখের উপরে অস্বাভাবিক কিছু একটা লক্ষ্য করছিলাম। স্থানীয় চিকিৎসকদের কাছে গেলে তারা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। আমরা গরিব মানুষ, আর্থিক সমস্যার জন্য উন্নত চিকিৎসা আর করাতে পারিনি। এখন ছেলের বয়স বাড়ার সাথে সাথে চোখের উপরের অংশটি বড় হয়েই চলেছে।
 
তিনি আরো বলেন, আমার চাচাতো ভাইয়ের এই রোগটি হয়েছিল। সে ২০ বছর বয়সে মারা যায়। আমি মা হয়ে ছেলের চিকিৎসা করাতে পারছি না; এরচেয়ে কষ্ট কী হতে পারে? ওর বাবা কয়েক বছর হলো দ্বিতীয় বিয়ে করে এখন আমাদের খোঁজখবর নেন না। ছেলেকে বাঁচাতে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন করছি, যাতে আমার ছেলেকে উন্নত চিকিৎসা করিয়ে বাঁচাতে পারি।
 
যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটিকে সহযোগিতা করতে চান তাহলে যোগাযোগ করুন ছেলেটির মা আঙ্গুরী বেগমের মোবাইল ০১৭২৭৪৬২৮৬১-এ।

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২