ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নাজনীন চৌধুরী পদক পেলেন দেবু ও ডিউক


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৭-২০২৩ বিকাল ৬:১৭
নাজনীন চৌধুরী পদক পেয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু ও চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক। শিক্ষানুরাগী প্রয়াত নাজনীন চৌধুরীর স্মরণে "নাজনীন চৌধুরী ফাউন্ডেশন " ও  এমবি গ্রামার স্কুলের যৌথ আয়োজনে ২৭ জুলাই (মঙ্গলবার)  নগরীর হালিশহরস্থ এম বি গ্রামার স্কুল মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিদ্যালয় ও ফাউন্ডেশনের উদ্যোক্তা বদরুল হাসানের সভাপতিত্বে এই পদক তুলে দেয়া হয়।  করোনাকালে মানবসেবার পাশাপাশি  সমাজ উন্নয়নে অবদান রাখায় তাদের এই পদক প্রদান করা হয়।  
 
উল্লেখ্য, শিক্ষাউদ্যোক্তা নাজনীন চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।  এতে প্রায় দেড়শতাধিক শিশু অংশগ্রহণ করে। পদক প্রদানের পাশাপাশি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।   অনুষ্ঠানের সঞ্চালনা করেন কোহিনূর রহমান আশা। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন শাহানা পারভীন রিনা ও গুলশান আক্তার।  প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন হাসিনা আক্তার ও কোহেলি দাশগুপ্তা। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জোহরা খাতুন,  নাহিদ সুলতানা,  মাহমুদা আক্তার কাকলি,  সিতারা সুলতানা, তানজিলা আক্তার,  শাহনাজ বেগম,  রাজিয়া সুলতানা মুন্নি,  শাহিনা আক্তার,  সুপ্রিতি কায়স্থগীর,  সাবরিনা সুলতানা,  আয়েশা আক্তার,  রাবিকা সুলতানা মেরিনা৷ মরিয়ম বেগম, মাহমুদা বেগম,  শাহানা আক্তার, তহুরা খানম সোহানা প্রমূখ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার