ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চট্টগ্রামে বিআরটিএ অফিসে ঘুস বাণিজ্য

অভিযোগের আড়াই মাসেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৭-২০২৩ রাত ১০:৫৭

বাংলাদেশ রোড ট্র্যান্সপোর্ট (বিআরটিএ) চট্টগ্রাম অফিসে ব্যাপক ঘুস বাণিজ্যেও অভিযোগ উঠেছে। এসব ঘুস বাণিজ্যের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেনা সেবাপ্রার্থী। উল্টো নানা অযুহাতে অভিযোগকারীকেই হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে ওই অফিসের উর্ধতন কর্মকর্তারাও এসব অপকর্মের ভাগ নিচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে অভিযোগকারী। সম্প্রতি চট্টগ্রাম মেট্রো সার্কেলের উপপরিচালক ত্যেহিদুল হোসেন ও অফিস সহকারী মো. জামাল উদ্দিনের ঘুসকান্ড নিয়ে মো. রিয়াজ নামের এক সেবাপ্রার্থী লিখিত অভিযোগের প্রতিকার না পাওয়ায় এমন অভিযোগ উঠছে।
জানা যায়, চট্টমেট্রো-থ ১২-৫৪৮২ অটোরিক্সার মালিক মো. রিয়াজের একটি টিভিএস গাড়ির মডেল, ইঞ্জিন ও চেসিস নাম্বার পরিবর্তন করে বাজাজ গাড়িতে রূপান্তরের জন্য ২ লাখ টাকার মৌখিক চুক্তি হয় তৌহিদুল হোসেন ও জামাল উদ্দিনের সাথে। পরে আংশিক কাজ করেও দেন। তবে চুক্তি অনুযায়ী কাজ শেষ করেননি। ফলে বিপাকে পড়ে মালিক। এই নিয়ে কথা কাটাকাটি হলে ঘুসের টাকা ফেরৎ দিতে বললে গাড়িটি আবার আগের অবস্থানেই নিয়ে যায় বিআরটিএ’র এই দুই ব্যক্তি। এসবের প্রতিকার চেয়ে বিআরটিএ চট্টগ্রামের বিভাগীয় পরিচালক বরাবরে গত ৩০ এপ্রিল একটি লিখিত অভিযোগ করেন মো. রিয়াজ। অভিযোগের আড়াই মাসেও কোন প্রতিকার পাননি সেবাপ্রার্থী। উল্টো তাকে একটি মিথ্যা নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে দেয়ার অপচেষ্টা করছে বলে জানান অভিযোগকারী। 
এসব বিষয়ে জানতে বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভুঁঞা ও মেট্রো সার্কেল ১ এর উপপরিচালক তৌহিদুল হোসেনের মোবাইলে একাধিকবার কল এবং ক্ষুদেবার্তা দিয়েও কোন সাড়া না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি। 
অভিযোগের বিষয়ে দরখাস্তকারী মো. রিয়াজ বলেন, আমার কাছ থেকে অন্যায়ভাবে ঘুস আদায় করা হয়েছে, তাই বিষয়টি সুরাহা করার জন্য আমি সংশ্লিষ্ট অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। তার তাদের অফিসের ঘুসখোর অফিসারের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে আমাকেই বারবার হয়রানি করছে। গত ২৬ মে বিআরটিএ হালিশহর কার্যালয়ে আমাকে মারধর করে ও হত্যা করে লাশ গুম করার হুমকী দিয়ে খালী স্ট্যাম্প ও সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়।  পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেই। এসব ব্যপারে আদালতে মামলা করতে গেলে মামলা গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে জেলা প্রশাসকের বরাবরে অভিযোগ দিয়েছি। যাতে স্ট্যাম্প ও  সাদা কাগজগুলো উদ্ধার করা যায়। এসব কাগজের অপব্যবহার করে আমার যাতে কোন ক্ষতি করতে না পারে। এখন দেখছি আমার নামে একটি মিথ্যা নারী নির্যাতন মামলা করেছে, যে মামলার বাদীকে আমি চিনিও না। তারা আমাকে ফাঁসানোর জন্য একের পর এক ষড়যন্ত্র করছে। এতোকিছু করার পরেও অপরাধীদের কোন শাস্তি বা সতর্কতাও দেয়া হয়নি। ফলে আমি ন্যয় বিচার নিয়ে শংকায় আছি। আমার মনে হয় এসব ঘুসের টাকার ভাগ তাদেও উপরের অফিসাররাও নিয়ে থাকেন। তা নাহলে অভিযোগের আড়াই মাস অতিক্রম হলেও কোন ব্যবস্থা নেয় হচ্ছেনা কেন জানতে চান তিনি। 
উল্লেখ্য গত ৩০ এপ্রিলের অভিযোগে বলা হয়েছিল, টিভিএস মোটরসের গাড়ির পার্টস সর্বত্র পাওয়া না যাওয়ায় চালকরা গাড়ি চালাতে চাননা। চালক সংকটে গাড়িটি অনেকদিন যাবত গ্যারেজে পড়ে থাকে। বিআরটিএ রেজিস্ট্রেশন শাখায় ডকুমেন্টের কাজ করে এমন কিছু লোকজন বিআরটিএ অফিসারদের সাথে চুক্তি করে টিভিএস এর চ্যাসিস ও ইঞ্জিন নাম্বারের স্থলে বাজাজ  চ্যাসিস ও ইঞ্জিন নাম্বার পরিবর্তন করেছেন। ফলে অভিযোগকারীর টিভিএস গাড়িটি বাজাজ এ রুপান্তরিত করতে চট্টগ্রাম বিআরটিএ চট্টমেট্রো সার্কেল ১ এর সাবেক সহকারী পরিচালক তৌহিদুল হোসেনের (বর্তমানে উপপরিচালক) সাথে যোগাযোগ করে তার সম্মতিতে অফিস সহকারি জামাল উদ্দিনের সাথে কথা বলে টিভিএস গাড়িটি বাজাজ করার জন্য ২ লাখ টাকার মৌখিক চুক্তি ফাইনাল হয়। টাকা গ্রহণ করেও সেই চুক্তি মোতাবেক কাজ না করায় সেই অভিযোগের সুত্রপাত হয়। 

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক