ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মিরকাদিম পৌর মেয়রের বিরুদ্ধে আদালতে মামলা


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১-৮-২০২৩ দুপুর ৪:৩২
আলোচিত নানা ঘটনায় বিতর্কীত মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে । এছাড়াও আরো অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে মামলা রুজু করা হয়। সিআর মামলা নং - ৫৮৩/২৩। 
 
গতকাল মঙ্গলবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে এ মামলাটি দায়ের করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক তাইফুর রহমান শান্ত বাদি হয়ে মোকদ্দমা টি দায়ের করেন।
 
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৩  জুলাই মিরকাদিম পৌরসভার ২ নং ওয়ার্ড মিরাপাড়া বাজার এলাকায় ডাস্টবিন নির্মাণ কে কেন্দ্র করে ফ্রান্স প্রবাসি মাহবুবুর রহমান কাজল কে প্রকাশ্যে মারধর করেন পৌর মেয়র হাজী আব্দুস সালাম। ১ নং আসামি মেয়র হাজী আব্দুস সালাম সহ আরো ১০/১৫ জন বাদির বড় ভাই মাহবুবুর রহমান কাজলকে  হত্যার চেস্টা করে। এ সময় তার কাছে থাকা ৫০০০ ইউরো যা বাংলাদেশী টাকায় ৫ লাখ ৫০ হাজার টাকা সহ আরো ২০ হাজার টাকা, ১ টি রোলেক্স ঘড়ি যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়। 
 
মামলার বিষয়ে বিবাদী পৌর মেয়র হাজী আব্দুস সালাম সকালের সময় কে জানান, উদ্দেশ্যমূলক এবং হয়রানি করার জন্য আমি ও আমার লোকেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে । মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত সাজানো। তাছাড়া আমিও তাদের বিরুদ্ধে সদর থানার মামলা করেছি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান