ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

৫০ লাখ টাকা মুক্তিপণ না দেয়ায় পঞ্চম শ্রেণির শিশুকে হত্যা


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ১-৮-২০২৩ বিকাল ৫:৪

শরীয়তপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরিবার মুক্তিপণ না দিয়ে বিষয়টি পুলিশকে জানালে অপহৃত শিশুটিকে হত্যা করে মাটিতে চাপা দিয়ে রাখেন দূর্বৃত্তরা। 

নিহত শিশু হৃদয় খান নিবিড় (১১) উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকার মনির খান ও নিপা আক্তার দম্পতির ছেলে। নিবিড় স্থানীয় শিশুকানন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। অপহরণকারীরা নিবিড়দের বাসায় ভাড়া থাকতেন বলে জানা যায়। 

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৬টার দিকে নিবিড়ের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (৩১ জুলাই) বিকেলে অপহরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে স্কুল থেকে ফিরে খেলার জন্য বাড়ি থেকে বের হয় নিবিড়। এরপর তাকে আর খুঁজে পায়নি পরিবার। সন্ধ্যার দিকে নিবিড়ের মা নিপা আক্তারের মোবাইলে কল করেন অপহরণকারীরা। এ সময় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে নিবিড়ের পরিবার থানা-পুলিশকে জানায়। 

তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের চিহ্নিত করে পুলিশ। পরে মঙ্গলবার সকাল ৬টার দিকে নিবিড়ের বাড়ির ৫০০ মিটার দূরে পরিত্যক্ত জমিতে (এমকেবি ইটভাটার সংলগ্ন) মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে। 

নিবিড়ের মা নিপা আক্তার ও মামা ইকবাল খানের দাবী , 'নিবিড়কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্বজন হারানোর আকুতিতে তার কান্নার জোয়ার জেনো কান্নায় ভাষায় সমগ্র শরীয়তপুরবাসীকে। যারা নিবিড়কে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতেও কান্নায় লুটিয়ে পড়ে স্বজন সহ পাড়াপড়শি। 

এ ঘটনায় পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এলাকাবাসী আতংকিত, ন্যায় বিচার এবং অপরাধী শনাক্তের প্রক্রিয়াকে আরো কঠোর ভাবে নেয়ার দাবী সাধারণ মানুষের।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের