ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আগস্টে ২০ হাজার গাছ লাগাবে চসিক


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ৩:৭

শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার লালদিঘী পার্কে কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শোকের মাস আগস্টকে স্মরণীয় করে রাখতে আমি চসিকের নগর পরিকল্পনা বিভাগের মাধ্যমে ২০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি। গাছগুলি প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে যাবে। বনজ, ফলজ ও ঔষধি গাছগুলি বিনামূল্যে পাবেন নগরবাসী। গাছগুলি বড় হলে ফল দেবে, ছায়া দেবে, স্মরণ করিয়ে দিবে বাঙালি জাতির বটবৃক্ষ বঙ্গবন্ধুকে। 
৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, শাহেদ ইকবাল বাবু, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, উপ সচিব আশেক রসুল টিপু, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী চৌধুরী।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার