রোটারী ক্লাব ও পার্ক ভিউ হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
হ্রাসকৃত মূল্যে বিভিন্ন সেবা প্রাপ্তির সুবিধার্থে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং ও পার্ক ভিউ হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি পার্কভিউ হাসপাতালের বোর্ড রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা ৩২৮২ বাংলাদেশের গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর পক্ষে ক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিন সিকদার ও পার্ক ভিউ হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম রেজাউল করিম চুক্তিতে স্বাক্ষর করেছেন।
প্রধান অতিথি বলেন এই চুক্তির ফলে রোটারি জেলার সকল রোটারিয়ানগণ হ্রাসকৃত মুল্যে প্রাইরোটি ভিত্তিতে সেবা পাবে । রোটারি শিশু স্বাস্থ্য ও মাতৃ স্বাস্থ্যসেবা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর এই উদ্দ্যোগের প্রশংসা করে বলেন প্রাইরোটি হেলথ কার্ডের মাধ্যমে সকল রোটারিয়ান এর আওতায় আসবে। পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন রোটারি আন্তর্জাতিক একটি সেবামূলক সংগঠন, এই সংগঠনের সদস্যরা এই সমঝোতা চুক্তির আওতায় এখন থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের হাসপাতালে সেবা পাবেন। আমরা সবসময় কোয়ালিটির ব্যাপারে কোন ধরনের কম্প্রোমাইজ করিনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সচিব মোহাম্মদ আকবর হোসেন, সাবেক জেলা সচিব সিপি মোহাম্মদ শাহজাহান, এসিস্ট্যান্ট গভঃ ইঞ্জিঃ আমজাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাহউদ্দিন, সেক্রেটারী মোহাম্মদ বেলাল, রোটারেক্ট নাঈম হাসান, ইফতি অর্পণ, বাতিন, পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, ম্যানেজার (মার্কেটিং) মো. জাহেদুল ইসলাম, এডমিন অফিসার সরফউদ্দিন আহমেদ, সিনিয়র অফিসার নিজামউদ্দিন, মো. আবদুস সোবহান, মো. দিদারুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, জহিরুল ইসলাম, মো. মশিউর রহমান, মো. সালমান বিন ফারুক প্রমূখ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন