ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন সড়কে ব্যক্তিমালিকানা জমি জোরপূর্বক ব্যবহারের অভিযোগ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৩:৪০
রাজশাহীর বানেশ্বর থেকে পাবনার ঈশ্বরদী মহাসড়কের উন্নয়নকাজ চলমান। আর এ রাস্তা বৃদ্ধিতে বাধাগ্রস্ত হচ্ছে প্রায়ই। একনেকে অনুমোদিত এ রাস্তার কাজে ব্যক্তিগত জমি জোরপূর্বক নেয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছে। রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর বাজার এলাকার ১৫-২০ ব্যক্তি এ অভিযোগ করেন। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা উপজেলার চণ্ডীপুর বাজার দুটি মৌজায় বিভক্ত। বাজারের পূর্ব দিকে বড় ছয়ঘটি মৌজা আর পশ্চিম দিকে চণ্ডীপুর মৌজা। বড় ছয়ঘটি মৌজায় রাস্তার পাশে সরকারি জমির ওপর রয়েছে স্থাপনা। ওই স্থাপনা ঠিক রেখে পশ্চিম পাশের চণ্ডীপুর মৌজার ব্যক্তিমালিকানাধীন জমি নেয়া হচ্ছে রাস্তায়। এ নিয়ে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চণ্ডীপুর পুলিশ ফাঁড়িসংলগ্ন রাস্তার উত্তর পার্শ্বে শারীরিক প্রতিবন্ধী সুফিয়ার বাড়ি, সেটিও ভাঙা হয়েছে রাস্তার কাজে। এছাড়াও খাজু মণ্ডল, মহিম মণ্ডল, খায়রুল ইসলাম (মাস্টার), সমির উদ্দিন, রয়েজ আলী, আব্দুল খালেক, আজিজ মণ্ডল, রিপন খান, সাবান আলী, বাপ্পি খান, খালেকসহ অনেকের ব্যক্তিমালিকানাধীন জমি রাস্তায় নেয়া হয়েছে বলে তাদের অভিযোগ। 
 
সরেজমিন দেখা যায়, চণ্ডীপুর মৌজার ব্যক্তিমালিকানাধীন জমিগুলোর মালিকরা তাদের ব্যক্তিগত জমিতে লাল নিশান ও বিভিন্ন ধরনের সীমানা পিলার দিয়ে তাদের জমির সীমানা নির্ধারণ করে রেখেছেন। 
 
শারীরিক প্রতিবন্ধী সুফিয়া বলেন, আমি একজন প্রতিবন্ধী। ঠিকমতো হাঁটতে পারি না। আমরা খুব গরিব মানুষ, অনেক কষ্টে দুই কাঠা জমি কিনে কোনোমতে বাড়ি করে বসবাস করছি। কিন্তু শেষ সম্বলটুকু আজ সরকারি রাস্তার দখলে চলে যাচ্ছে।
 
খায়রুল ইসলাম (মাস্টার), রয়েজ আলী, আব্দুল খালেক, আজিজ মণ্ডল, রিপন খান, সাবান আলী ও মিজান আলী বলেন, সরকারি যায়গা ৫৮ ফুট থাকা সত্ত্বেও আমাদের পৈত্রি সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়া হচ্ছে। 
 
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ডন এন্টারপ্রাইজের সুপারভাইজর সেকেন্দার আলী বলেন, সকলের সম্মতিতে রাস্তার কাজ চলছে। কারো কোনো ব্যক্তিগত জমি বিনা অনুমতিতে নেয়া হচ্ছে না। 
 
ডন এন্টারপ্রাইজের ম্যানেজার মনসুর রহমান বলেন, বাঘা উপজেলার আটঘরিয়া হতে পূর্ব দিকে শেষ সীমানা তিনখুটি  পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তার কাজ করছি। কারো মালিকানার জমি দখল করে রাস্তার কাজ আমরা করছি না। যদি কোনো মানুষের অভিযোগ থাকে তাহলে সংশিষ্ট প্রজেক্ট অফিসে অভিযোগ করলে তা দেখা হবে। 
 
সড়ক ও জনপথের সাব-ডিভিশনাল অফিসার আসিফ আহমেদ বলেন, কোনো ব্যক্তিমালিকানা জমি রাস্তায় ব্যবহার করা যাবে না।
 
বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বলেন, সরকারি সড়কের কাজে সড়ক ও জনপথের একজন ইঞ্জিনিয়ার রয়েছেন দেখভাল করার জন্য। ব্যক্তিমালিকানা জমি দখল করে রাস্তা হচ্ছে- এমন কোনো লিখিত অভিযোগ আমার কাছে আসেনি। কারো জমি দখল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজন হলে সরাসরি আমাকে (এসিল্যান্ড) অথবা ডিসি স্যারকেও লিখিত জানাতে পারবেন।

এমএসএম / জামান

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬

সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার

খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত