ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে অনুপ্রবেশ করে ঘর বাঁধলেন ভারতীয় তরুণী


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ৪:১৬
বাংলাদেশে এসে ঘর বাঁধলেন ভারতীয় এক তরুণী। এমন ঘটনা ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সুদেব পাড়া গ্রামে।ভারতীয় মোছাঃ শিবলী (১৭) নামের ওই তরুণী বাংলাদেশে এসে বিয়ে করেন মুন্নাকে (২২)।সে মোবারক হোসেনের ছেলে।ভারতের ওই তরুণী ডাংগা পাড়া গ্রামের কুকুরজান রাজগঞ্জ এলাকার গরু ব্যবসায়ি নজরুল ইসলামের মেয়ে।
অভিযোগ উঠেছে মুন্না ওই মেয়েকে অবৈধপথে বাংলাদেশ নিয়ে আসে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না ভারতে যাওয়া-আসার সুবাধে পরিচয় হয় তরুণীর পিতা নজরুল ইসলামের সাথে। কিছু দিন আগে ওই পরিবারের সাথে কথা বলে শিবলীকে অবৈধপথে বাড়িতে নিয়ে আসে গোপন রাখে বিষয়টি, পরে জানাজানি হলে মুন্না তাকে বিয়ে করেছে বলে জানান এলাকাবাসীকে।এলাকাবাসীর ধারনা মুন্না ও তার শশুর নজরুল ইসলামের চোরাচালানের গরু ব্যবসা শক্তিশালী করার জন্য এ সম্পর্ক স্থাপন করা হয়েছে। 
 
মুন্না জানান, ভারতে আত্মীয় আছে এ সুবাদে যাওয়া আসা হয়।এতে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শিবলীর সাথে।পরে প্রস্তাবের মাধ্যমে ভারতে বিয়ে করি।পাসপোর্ট, ভিসা করে শিবলীকে বৈধপথে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।তবে মুন্না স্থানীয় কাউকে দেখাতে পারেননি ওই তরুণীর পাসপোর্ট ও ভিসা।
 
অমরখানা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মানিক হোসেন জানান, মাস খানেক আগে ভারতীয় মেয়ে নিয়ে আসে বিয়ে করেছে শুনেছি কিন্তু যাইনি।তারা বলছে এখানে নাগরিকত্ব  হয়েছে। বিষয়টি আপনারা দেখেন। 
 
এ বিষয়ে কিছুই জানেন না ভিতরগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ