পরিবেশ রক্ষায়ও সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসতে হবে
আগামী ২৯ আগস্ট জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের পক্ষ থেকে নজরুলের গান ও কবিতা নিয়ে অনুষ্ঠান জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম শাখার প্রস্তুতি সভা আজ ৫ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৫ টায় চেরাগী পাহাড়স্থ লুসাই ভবন (৩য় তলা) সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও গেরিলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ।
বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সাংস্কৃতিক দীপক কুমার পালিত, লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও লোক সংগীত শিল্পী লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা, চট্টগ্রাম নাট্য সংস্থার সাবেক সভাপতি নজরুল ইসলাম সাদা, জাতীয় কবিতা মঞ্চের চট্টগ্রাম জেলা নেতা কবি সুলতান আহমেদ কমল, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক কর্মী জাহেদুল ইসলাম, নজরুল গবেষক ও মানবাধিকার কর্মী অধ্যাপক ওচমান জাহাঙ্গীর, সাংস্কৃতিক কর্মী ছৈয়দ শিবলী ছাদেক কফিল, প্রাবন্ধিক আয়মান ওসমান, নাট্যকার সাংবাদিক কবির শাহ দুলাল, সাংবাদিক ও কবি শিব্বির আহমদ ওসমান, সংগীত শিল্পী সুধমা দাশ সুজন, সংগীত শিল্পী জুয়েল দ্বীপ, সংগীত শিল্পী আনিস আহমেদ খোকন, সংগীত শিল্পী এস. কে মানিক, সংগীত শিল্পী বেবী দাশ মজুমদার, কবি আব্দুল্লাহ মজুমদার, কবি ফারজানা আফরোজ জ্যোতি, কবি ইমরান সোহেল, এডভোকেট অসমিত চক্রবর্ত্তী অমিত প্রমুখ।
জাতীয় কবি নজরুল ইসলামের ২৭ আগস্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ আগস্ট জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের পক্ষ থেকে নজরুলের গান ও কবিতা নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দেশের নামকরা জনপ্রিয় নজরুল সংগীত শিল্পীরা গান পরিবেশন করবেন।
এতে অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগীত শিল্পী সুধামা দাশ সুজন, সদস্য সচিব সাংবাদিক শিব্বির আহমদ ওসমান, সদস্য নাট্যকার কবির শাহ দুলাল, সংগীত শিল্পী আনিস খোকন ও সংগীত শিল্পী এস এ মানিককে সদস্য করে ৫ সদস্য একটি অনুষ্ঠান প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ বলেন, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম এর শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের আস্থা ও ভালোবাসার ঠিকানা হবে। পরিবেশ রক্ষায়ও সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসার আহবান জানান।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন