ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে প্রমিলা সাইকেল র‌্যালী অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৭-৮-২০২৩ বিকাল ৫:৬

ধামইরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে প্রমিলা সাইকেল  র‌্যালী অনুষ্ঠিত  হয়েছে। জাহানপুর ইউনিয়ন শিশু ফোরাম ও যুব ফোরামের আয়োজনে এবং কিশোর- কিশোরীদের অংশগ্রহণে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র সহযোগিতায়  ৫ আগস্ট শনিবার সকাল ১০টায় বাল্যবিবাহ প্রতিরোধে এই ব্যতিক্রমী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন  ধামইরহাট এপি'র প্রোগ্রাম অফিসার মুকুল  বৈরাগীর পরিচালনায়  উপজেলার বড়শিপুর গ্রাম থেকে যাত্রা শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে ৬ নম্বর জাহানপুর ইউনিয়ন পরিষদে গিয়ে সাইকেল র‌্যালীটি  সমাপ্ত হয়। বাল্যবিবাহ প্রতিরোধে  র‍্যালিতে নেতৃত্ব দেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ৬ নং জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। এছাড়াও ইউনিয়ন পরিষদের মেম্বারগণ এবংকিশোর- কিশোরী গন বাল্যবিবাহের ক্ষতিকারক দিক তুলে ধরে  বক্তব্য প্রদান করেন। এবং সেইসাথে গ্রামটিকে বাল্যবিবাহমুক্ত করার ঘোষণা প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ

রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা

শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা

ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে

গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক

বড়লেখায় দিনদুপুরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, টাকা-স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট