ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামাইরহাটে মুক্তিযোদ্ধার স্ত্রীর জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ১:১০

ধামইরহাটে মুক্তিযোদ্ধার বিধবা  স্ত্রী নাসরিনা পারভীনের  জমি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ধামইরহাট থানা এবং ৪ নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট নাসরিনা পারভীনের লিখিত পত্র ও জবাব  সূত্রে জানা যায়, তার পিতার ওয়ারিশ সূত্রে এবং মায়ের দেয়া হেবা দলিল মূলে বিহারিনগর, ধানতারা,আমাইতারা সহ কয়েকটি মৌজায় ২০ বিঘা জমি  ভোগ দখল এবং জমি খারিজ করে হালনাগাদ খাজনাদি পরিশোধ করে আসছেন। নাসরিনা পারভীনের  ভাই আজিজুর রহমান চৌধুরী জীবিত থাকা কালে নিয়মিত জমি দেখ-ভাল করতেন এবং ফসলের টাকা পরিশোধ করতেন।  কিন্তু বর্তমানে নাসরিনা পারভীন ছেলের সঙ্গে প্রবাসে থাকায় ভাইয়ের মৃত্যুর পর ভ্রাতুষ্পুত্র  আশিকুর রহমান সৌরভ চৌধুরী জমির ফসলের ধান কিংবা টাকা না দিয়ে জমি জবর দখলের চেষ্টা করে। জবর দখলের হাত থেকে রক্ষা পেতে ইউনিয়ন  পরিষদের গ্রাম আদালতে বিচার প্রার্থী   হন নাসরিনা পারভীন। নাসরিনা পারভীন বর্তমানে  জমির তত্তাবধানকারি হিসেবে তার ভাতিজা হারুন চৌধুরী ও সেলিম চৌধুরীকে দায়ীত্ব দেন। হারুন চৌধুরী জানান গ্রাম আদালতে ২২২৩/এপ্রিল/০৬ মোকদ্দমার  ৪ নং উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক সরকার নাসরিনা পারভীনের দলিল ও অন্যান্য কাগজপত্র দেখে গত ১৮/৫/২৩ তারিখে  নাসরিনা পারভীনের পক্ষে রায় দেন এবং জমিতে সাইনবোর্ড লাগাতে বলেন।  অপরদিকে প্রতিপক্ষ নাসরিনা পারভীনের ভাতিজা আশিকুর রহমান সৌরভ চৌধুরীর নিকট মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন "আমার দলিল আছে, সাক্ষাতে বর্ননা দেয়া যাবে। আমার পিতার মৃত্যুর পর আমি সকল কাগজ সংগ্রহ করতে না পারায় গ্রাম আদালতের নিকট সময়ের  প্রার্থনা করি। গ্রাম আদালতের দেয়া অল্প সময়ে দলিলাদি সংগ্রহ ও উপস্থাপন সম্ভব হয়নি। "  ধামইরহাট  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার   আ: রউফ  তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন মুক্তিযোদ্ধা পরিবারের জমি সুযোগ বুঝে কেউ জবর দখল করবে এই অনিয়মের বিরুদ্ধে  ব্যাবস্থা নেয়া হোক। ধামইরহাট থানার ওসি (তদন্ত) আঃ গনি জানান- দুই পক্ষ কেহ কাউকে মানেনা, তাই আইন শৃংখলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় জমির মালিকানা সমাধানের জন্য পক্ষদ্বয়কে আদালতের সরনাপন্ন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ

রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা

শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা

ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে

গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক

বড়লেখায় দিনদুপুরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, টাকা-স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট