ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১০-৮-২০২৩ বিকাল ৫:৪৩

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা পারগানা বাইসি’র আয়োজনে গতকাল সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। কারিতাস বাংলাদেশ, ওয়েভ ফাউন্ডেশন, মুন্ডা এসোসিয়েশনে ও ধামইরহাট আদিবাসী সমবায় সমিতির সহযোগিতায় উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্বে ও সম্পাদক কুরশি পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বেনীদুয়ার ক্যাথলিক চার্চ এর পালপুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া, আদিবাসী বহুমূখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, সম্পাদক বিশ্বনাথ টুডু, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, নরেন হাসদা, কারিতাস প্রতিনিধি পুষ্পিতা মার্ডী, মুন্ডা এসোসিয়েশনের সভাপতি অমিত পাহান, সম্পাদন মিলন পাহান, মুন্ডা এসোসিয়েশনের নেতা পিন্টু পাহান, আদিবাসী নেতা সুধির এক্কা প্রমুখ। সবশেষে আদিবাসী কৃষ্টি-কালচার ভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তাগণ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ১৫ দফা দাবী বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ

রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা

শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা

ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে

গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক

বড়লেখায় দিনদুপুরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, টাকা-স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট