ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

উঁচু ভবন থেকে রশি ছিড়ে পড়ে ২ রংমিস্ত্রির মৃত্যু


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ২:৪০
মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ভবনে রং করার সময় প্রায় ৫০ ফুট উপর থেকে রশি ছিড়ে নিচে পড়ে দুই রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় এ দুর্ঘটন ঘটে।
 
নিহতরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাঁচ তলা ভবনের ৪র্থ তলায় রংয়ের কাজ করছিলেন তিনজন রং মিস্ত্রি। এদের মধ্যে দুজন রশিতে ঝুলে রং করছিলেন অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। এসময় হঠাৎ রশি ছিড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই দুই রং মিস্ত্রির মৃত্যু হয়।
 
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরশাদ কবির বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে আমাদের হাসপাতালে দুজন লোককে নিয়ে এলে আমরা তাদের মৃত ঘোষণা করি। তাদের অবস্থা দেখে মনে হয়েছে দুজনেই রংয়ের কাজ করেন এবং কাজ করা অবস্থায় উপর থেকে নিচে পড়ে মারা গেছেন।’
 
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে রং করা অবস্থায় রশি ছিড়ে নিচে পড়ে তারা মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান