ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৬


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ২:৪৩

সাতক্ষীরা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার সাতক্ষীরা সদর থানাধীন বিনের পোতা বাইপাস সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে এ আসামীকে গ্রেফতার করা হয়েছে। 
শনিবার (১২ আগষ্ট) র‌্যাব-৬ (সাতক্ষীরা কোম্পানী) এর একটি দল গোপন সংবাদরে ভিত্তিত সাতক্ষীরা সদর থানাধীন বিনের পোতা বাইপাস সড়ক এলাকায় অভিযান পরচিালনা করে যাবজ্জীবন সাজা প্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি মোঃ রাসেল (৩৩),থানা- সাতক্ষীরা সদর, জেলা - সাতক্ষীরাকে গ্রেফতার করে। 
আসামী মোঃ রাসেল সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১৩ সালে  তাকে ডুমুরিয়া থানা পুলিশ বিপুল পরিমান মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী রাসেল (৩৩) কে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে আসামী রাসেল আইন-শৃখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলো। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক