মুন্সীগঞ্জে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে শ্রদ্ধা নিবেদনসহ নানান কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা ইনডোর স্টেডিয়ামে নির্মিত শহীদ শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মুন্সীগঞ্জ জেলা ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ অগাস্ট) সকাল ১০টার দিকে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের পক্ষ থেকে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন- মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-মুন্সীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম) বার। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে মুন্সীগঞ্জ জেলা ইনডোর স্টেডিয়াম চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বৃক্ষরোপণ করেন। এরপর বৃক্ষরোপণ করেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম বার)।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ