রায়গঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে আচল মা ও শিশুদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা ও আচলের উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৬ আগস্ট) সকালে ইনজুরি প্রিভেনশন কমিটির আয়োজনে উপজেলার সিআইপিআরবি অফিস চত্বরে আচলে পড়ুয়া শিক্ষার্থীদের আচল মা ও আচল সহকারী ৫৬০ জনের উপস্থিতিতে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা পাপিয়া পারভীন পরির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার গণমানুষের নেতা অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,সহ-সভাপতি সাইদুল ইসলাম চাঁন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ,তাড়শ সদর আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম,সিআইপিআরবি এর নির্বাহী পরিচালক ডা.কেএম ফজলুর রহমান, পোগ্রাম ম্যানেজার ডা. আল-আমিন ভূঁইয়া, ডেপুটি পোগ্রাম ম্যানেজার ডা.যোবায়ের আহমেদ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ আলী,আচল সুপারভাইজার উজ্জল হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথি, সিআইপিআরবি এর সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বিশেষ করে যে সকল ছোট ছোট শিশুরা আঁচল কেন্দ্রে যায় তাদের প্রাথমিক অক্ষর জ্ঞান সম্পর্কে ধরণা হয় এবং পাশাপাশি পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকিসহ সকল ইনজুরি কমায়। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আহবান জানান।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের