হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঝিনাইহের হরিণাকুণ্ডু উপজেলার ব্যাবসায়ী নবী হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনিচুর রহমান আনিচকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার রামনগর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে।
২০১০ সালের ৭ অক্টোবর উপজেলার সাতব্রীজ বাজারের ব্যাবসায়ী নবী হোসেন বাড়ি থেকে ঝিনাইদহ শহরে যাওয়ার সময় নিখোঁজ হন। পরে তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ৯ অক্টোবর তার ভাই দাউদ হোসেন অজ্ঞাতদের আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দেন। পরে ৩১ অক্টোবর যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রাম থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় তদন্ত শেষে পুলিশ ১৬জনকে অভিযুক্ত করে ২০১১ সালের ২৪ মে আদালতে চার্জশীট দেয়। ২০২৩ সালের ১৩ মার্চ দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ আসামি আনিচসহ পাঁচজনকে যাবজ্জীবন ও সাতজনকে পাঁচ বছর করে কারাদণ্ডের আদেশ দেন।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ জানান, ২০২৩ সালের এপ্রিল মাসে পলাতক ওই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সে কখনও ঢাকা আবার কখনও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। তথ্য প্রযুক্তির ব্যবহারসহ নানা উপায়ে তার অবস্থান শনাক্ত করে শুক্রবার ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী