ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল শুধুমাত্র তাদেরই ভাগ্যের পরিবর্তন হয়েছে - আশরাফ আলী


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৮-৮-২০২৩ রাত ১০:২৭
স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল শুধুমাত্র তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে সাধারণ কৃষক মেহনতী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। মুন্সিগঞ্জের সিপাহীপাড়া এলাকায় ইসলামি আন্দোলনের তৃণমুল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
তিনি আরো বলেন , দ্রব্য মূল্যের দাম হাজার টাকা বাড়লেও তাদের সমস্যা নেই, সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। দ্রব্যমূল্যের দাম সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে আর এটি করেছে সরকারদলীয় লোকজনরাই। নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে। 
 
১৮ আগস্ট শুক্রবার বিকেল ৪ টায় সদরের সিপাহিপাড়া এলাকায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি আন্দোলন মুন্সিগঞ্জ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  আলহাজ্ব কে এম আতিকুর রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ ফারুক  হোসেন হাওলাদার।
 
সম্মেলনে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ জাতীয় নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন, বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রন দাবি উপস্থাপন করেন ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান