কুড়িগ্রাম জেলা পরিষদে সেলাই প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন
২০.০৮.২০২৩ কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে জেলায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০আগস্ট) সকালে জেলা পরিষদ মিলনায়তনে পনের দিনের সেলাই প্রশিক্ষণর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যন (সাবেক এমপি) আলহাজ্ব মোঃ জাফর আলী।
অনুষ্ঠানে জেলা পষিদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মোঃ ফরিদুল ইসলাম’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,আওয়মীলীগ নেতা সাঈদ হাসান লোবান,অলক সরকার, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ,জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল ও প্রশিক্ষক ফাল্গুনী তরফদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য শিউলী বেগম,আরমিন নাহার,মহিলা আওয়ামী লীগের কোহিনুর বেগম,জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মিজানুর রহমান সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
উল্লেখ্য, সেলাই প্রশিক্ষণে মোট ৪৩ জন মহিলা ২০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ১৫ দিন প্রশিক্ষণ শেষে তাদেরকে কর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন