মুন্সিগঞ্জে মামাতো বোনের পরীক্ষায় প্রক্সি দিতে এসে ফুপাতো বোন আটক
মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা ১ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১ টার দিকে জেসিয়া আক্তার (২০) নামে ওই ভূয়া পরিক্ষার্থীকে আটক করা হয়। সে মুন্সিগঞ্জ শহরের রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর নুরুল ইসলাম। তিনি জানান, প্রক্সি দিতে আসা ওই ভূয়া পরিক্ষার্থীকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মূল পরিক্ষার্থী সাদিয়া আক্তারকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান সকালের সময়কে জানান, এ ঘটনায় তাকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। তাছাড়া তার অভিবাবকদের খবর দেওয়া হয়েছে। আইনের ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে৷
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied