ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে আপন মামাকে জখম করলেন ভাগিনারা


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২২-৮-২০২৩ রাত ৯:২৯

শরীয়তপুর জেলার সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের  বাসিন্দা  গিয়াস উদ্দিন বয়াতি এবং তার বোন এবং ভাগিনাদের সাথে   সম্পত্তি নিয়ে বহুদিন যাবদ ঝামেলা বা বিবাদ চলে আসছে।ঝামেলার জের ধরে গত ১২/০৮/২০২৩ইং তারিখে আনুমানিক দুপুর ১২ টায় পালং মডেল থানাধীন স্বর্নঘোষ সাকিনস্থ ভুক্তভোগীর বসতবাড়ীর নিকটস্থ ভুক্তভোগীর নিজ মালিকানাধীন সম্পত্তিতে অবস্থান কালে আসামি পলাশ খান (৩৫) নাদিমুল হাসান রাবিব (২২) ও কাওছার আহমেদ শিশিরও তার পরিবার পরিজনদের  সাথে জমি পরিমাপ সংক্রান্ত কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীগন ভুক্তভোগী গিয়াস উদ্দিন বয়াতি (৬৬) কে দেশীয় অস্ত্র, লাঠি এবং লোহার রড দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে নৃশংস ভাবে আঘাত করে।অভিযুক্ত পলাশ খানের হুকুমে সেখানে উপস্থিত থাকা অভিযুক্ত পক্ষের চিহ্নিত এবং অজ্ঞাত মিলে প্রায় ১২-১৩ জন মিলে ভুক্তভোগী গিয়াস উদ্দিন বয়াতি'কে বেধড়ক মারধর করে এবং প্রাণ নাসের চেষ্টা করে বলেও জানান ভুক্তভোগীর বড়ো মেয়ে খাদিজা সুলতানা (৩০)।অভিযুক্ত পলাশ খান উক্ত সময়ে উত্তেজিত হয়ে রড দিয়ে ভুক্তভোগী গিয়াস উদ্দিন বয়াতি কে হত্যার উদ্দেশ্য স্ব জোরে আঘাত করলে উক্ত আঘাত গিয়াস উদ্দিন বয়াতির মাথার পেছনে লেগে মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হয় বলেও জানা যায়।

গিয়াস উদ্দিন বয়াতির কোনো পুত্র সন্তান নেই, তার দুই কন্যা সন্তানের মধ্যে বড়ো মেয়ে খাদিজা সুলতানা (৩০) বৈবাহিক সূত্রে ঢাকায় থাকেন এবং ছোট্ট মেয়ে গোপালগঞ্জে।

গিয়াস উদ্দিন বয়াতি কে হাসপাতালে নিয়ে গেলে বাসা খালি থাকার সুবাদে গিয়াস উদ্দিন বয়াতির বাড়িঘর কুপিয়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলেও অভিযোগ উঠেছে

পিতার এমন দূরাবস্থার কথা  শুনে তার বড়ো মেয়ে খাদিজা সুলতানা ঢাকা থেকে ফিরে ১২/০৮/২০২৩ তারিখে  বাদী হয়ে শরীয়তপুর পালং মডেল থানায় মামলা করতে গেলে প্রথমে মামলা নিতে অনাগ্রহ প্রকাশ করেন থানার ভারপ্রাপ্ত ওসি আক্তার হোসেন, এবং সালিসির মাধ্যমে মিমাংসা করার পরামর্শ ও দেন। পরবর্তীতে  অনুরোধ করার পড়ে ১৩/০৮/২০২৩ ইং তারিখে ৮ জন চিহ্নিত এবং ৪ জন অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন খাদিজা।

অভিযুক্তদের মধ্যে চিহ্নিত আট জন হলো ১। পলাশ খান (৩৫) ২। নাদিমুল হাসান রাবিব (২২) ৩। কাওছার আহমেদ শিশির (২৭) ৪। খলিলুর রহমান শিকদার (৫০) ৫। হোসনে আরা বিনু (৪২) ৬। জাহানারা বেগম ৭। শাহানারা বেগম ও ৮। মাসুদা আক্তার কলি সহ অজ্ঞাত অন্ততঃ ৮ জন

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত পলাশ খান কে গ্রেফতার করে এবং কোর্টে শুনানিতে মঙ্গলবার   ২২/০৮/২০২৩ আসামিপক্ষ জামিনের আবেদন করলে জামিন আবেদনে সারা দেয়নি ভারপ্রাপ্ত বিচারপতি। 

তবে অভিযোগকারী খাদিজা সুলতানা অভিযোগ করেও জেনো আতঙ্কে দিন কাটাচ্ছেন।  অভিযুক্তদের মধ্যে কেউ বা সরকারি কর্মকর্তা, কেউবা আবার রাজনৈতিক প্রভাবশালী বলেও জানান তিনি।

তার দাবী আসামীদের উপযুক্ত শাস্তি এবং তার পরিবারের নিরাপত্তা। 

দৈনিক সকালের সময় কে দেয়া সাক্ষাৎকারে তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিচারের দাবী জানান। তিনি আরো জানান অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় হাসপাতাল থেকে তার বাবার ডাক্তারি রিপোর্ট শতভাগ সঠিক ভাবে পাওয়া নিয়েও সন্দিহান তিনি। তাই বিচারপতি এবং জেলা প্রশাসনের দিকে মিনতি দৃষ্টিতে তাকিয়ে ভুক্তভোগী পরিবার। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক