ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু ও তার স্মৃতি স্মরণে শরীয়তপুরে মঞ্চায়ন হলো নাটিকা "গল্প নয়"


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ১২:৩১

শরীয়তপুরের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় থিয়েটার সংগঠনের নাম অঙ্কুর থিয়েটার। যতোটা জনপ্রিয়, ততটা চর্চিত। মোবাইল ফোনের এই যুগে শিল্প ও সংস্কৃতি কে বাঁচিয়ে রাখাই যেখানে দুস্কর, সেখানে স্রোতের বিপরীতে লড়ে যাওয়া একদল শিল্পীদের নিয়ে গঠিত এই নাট্যদল। রাষ্ট্রীয় বিভিন্ন বিশেষ দিবসে বিনোদন কিংবা মুক্তি যুদ্ধের স্মৃতিকে জাগ্রত করে স্বাধীনতার চেতনা নবীনদের মাঝে পৌঁছে দেয়াই জেনো মূল লক্ষ্য এই নাট্যকর্মীদের।

তারই ধারাবাহিকতায় এবারে শরীয়তপুর সদরের আংগারিয়া উচ্চবিদ্যালয় হলে মঞ্চায়ন হলো শাহিন কাজীর রচিত নাটিকা "গল্প নয়"!যেখানে দেখানো হয়েছে কেমন হতে পারতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা। আর কেমন ছিলো স্বাধীনতার পরবর্তী ক্ষণে যুদ্ধ বিদ্ধস্ত এই বাংলাদেশের চিত্র। 

স্কুল শিক্ষার্থী, শিক্ষকগণ ছাড়াও উক্ত নাটকে সভাপতিত্বে ছিলেন আঃ রব মুন্সি(সাবেক মেয়র, শরীয়তপুর সদর)। এবং প্রযোজনায় ছিলেন কে এম পলাশ খান এবং অঙ্কুর থিয়েটার। রচনা ও নির্দেশনায় শাহীন কাজী। পরিবেশনায় অঙ্কুর থিয়েটার। অভিনয়ে কলাকুশলী ছিলেনকাইয়ুম ,রিয়া মনি ,হামিম, শামীম আফরান শান্ত।
প্রপস ডিজাইনীং এর দ্বায়িত্ব সামলেছেন সাব্বির হোসেন , লাইটিং এ ছিলেন জেরিন। উপস্থাপনায় সাব্বির হোসেন  এবং মিউজিকে সিফাত। তাছাড়াও উক্ত নাটকে সার্বিক সহায়তায় ছিলেন ওমর ফারুক (সহ সভাপতি  অঙ্কুর থিয়েটার), মশিউর রহমান আসিফ(কার্যনির্বাহী সদস্য, অঙ্কুর থিয়েটার ) এবং কাওছার মাহমুদ রাফিন (সিনিয়র সদস্য, অঙ্কুর থিয়েটার )। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের