ছায়া তদন্তে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি র্যাব-২ এর হাতে গ্রেফতার
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি আওয়াল হোসেন ওরফে আওয়াল মেম্বার(৬০) কে দীর্ঘ ০৪ বছর পলাতক থাকার পর যাত্রাবাড়ি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
মামলা সূত্রে র্যাব বলেন, ২০১৯ সালের ১০ আগস্ট ফরিদপুর জেলার নগরকান্দা থানার মধ্যকাইচাইল মাদরাসা মসজিদে ভিকটিম রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন সহ অন্যরা আসরের নামাজ শেষে বের হয়ে মাদরাসা মাঠে আসেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে আসামি আওয়াল হোসেন ওরফে আওয়াল মেম্বার সহ তার সহযোগীরা ভিকটিমদ্বয়ের ওপর অতর্কিত হামলা করে। আসামি আউয়াল মেম্বারের হুকুমে তার সহযোগী অন্যান্য আসামিরা তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও শর্টগান দিয়ে উপর্যুপুরি গুলি করে। এতে ঘটনাস্থলেই রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। এ ঘটনায় নগরকান্দা থানায় আওয়াল হোসেন ওরফে আওয়াল মেম্বার সহ সহযোগী অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যাহা মামলা নং- (৯)
পরবর্তীতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামীদের বিরুদ্ধে অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় ধৃত আসামিসহ অন্যান্য আসামিদেরকে উক্ত মামলায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদানপূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামিরা দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল
৩১ আগস্ট ২০২৩ রাতে রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আওয়াল হোসেন ওরফে আওয়াল মেম্বার(৬০) পিতা-মৃত গফফার মোল্লা, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে তাহার অপরাধ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। অবহিত করেন র্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম, তিনি গ্রেফতারকৃত আসামীর বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ প্রতিবেদককে।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied