ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় ইসবপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আহত, দেড় লক্ষাধিক টাকা লুট
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ইসবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। আহত প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ধামইরহাট হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।
ধামইরহাট থানার অভিযোগ সূত্রে ও বাদী চান্দিরা গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম জানান, ৩১ আগস্ট দুপুরে আমি আমার জামাতার বাড়ীতে জমির ক্রয় সংক্রান্ত ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়ী থেকে বের হলে রাস্তায় পথরোধ করে পূর্ব বিরোধের জের ধরে পশ্চিম ধুরইল (রামপ্রসাদ) গ্রামের খাজামুদ্দিনের ছেলে বকুল হোসেনের হুকুমে মৃত ছলিম উদ্দিনের ছেলে আতোয়ার রহমান আমার মাথায় বাশের লাঠি দিয়ে আঘাত করে। এ সময় আমার পকেটে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা বিবাদী আতোয়ার রহমান ছিনিয়ে নেয়। স্থানীয়রা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামকে উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শহিদুল ইসলাম ন্যায় বিচার চেয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত বকুল হোসেনের সাথে (০১৭২৫-৭৪১৬৬৪) কথা হলে তিনি বলেন,‘ বনবিভাগের গাছ চুরির বিষয়ে একে-অপরকে দোষারোপ করাকে কেন্দ্র করে আতোয়ার ও শহিদুলের মধ্যে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি হয়েছে, কোন মারামারি হয়নি বা টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ৭নং ইসবপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুল আলম লাকী বলেন, ‘গয়েশপুর চৌধুরীদের সাথে জমি জমা সংক্রান্ত অনেক আগের একটি বিষয় নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ ছিলো, কিন্তু ঘটনার দিন বনবিভাগের গাছ রোপনকালে তুচ্ছ কথাকে কেন্দ্র করে ইউপি সদস্য শহিদুল ইসলামকে মারপিটের ঘটনা ঘটেছে, যা নিন্দনীয়, একজন জনপ্রতিনিধির গায়ে হাত তোলা ঠিক হয়নি, আমরা বিষয়টি নিয়ে পরিষদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবো।’
ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম-পিপিএম বলেন,‘অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ