স্বেচ্ছাসেবক লীগের ত্রী- বার্ষিক সম্মেলন
স্বেচ্ছাসেবক লীগের ত্রী- বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার(৪)সেপ্টেম্বর মোহাম্মদপুর শ্যামলী মাঠে,এতে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন, উপস্থিতি ছিলেন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন আওয়ামী লীগ কে, আবারও ক্ষমতায় আনতে হবে।তিনি বলেন উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নির্বাচীত করার কোনো বিকল্প নেই। তাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কে, সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে তাদের মাঠে কাজ করতে হবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রী- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলা থানার মোট ৮ টি ওয়ার্ড নিয়ে। এতে ৮ টি ওয়ার্ডের একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগ দেন ২৮.২৯.৩০.৩১.৩২.৩৩.৩৪.ও ১০০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।
২৮ নং ওয়ার্ড থেকে বিশাল একটি মিছিল নিয়ে উপস্থিত হন রজব আলী,৩৩ নং ওয়ার্ড থেকে বিশাল মিছিল নিয়ে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা স্বপন। ৩৪ নং ওয়ার্ড থেকে বিশাল একটি মিছিল নিয়ে উপস্থিত হন শফিকুল ইসলাম পলাশ ভূঁইয়া। ৩৪ নং ওয়ার্ড থেকে আরো একটি মিছিল নিয়ে উপস্থিত হন শেখ মোহাম্মদ সবুজ। ১০০ নং ওয়ার্ড থেকে রফিকুল ইসলাম বাবু। ১০০ নং ওয়ার্ড থেকে মোঃ সাগর হোসেনের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে উপস্থিত হন,সাগরের পক্ষে তার কর্মীরা স্লোগান দিতে থাকেন,সাগরের পক্ষে।
বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম অংগ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ অতন্দ্র প্রহরী হিসেবে সার্বক্ষণিক শেখ হাসিনার পাশে ছিল এবং আগামীতেও থাকবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় তাদের প্রানের সংগঠনকে আরো শক্তিশালী করে, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার আহবান জানান বক্তারা। সংশ্লিষ্ট নেতা কর্মীদের আরো সক্রিয় হওয়ারও তাগিদ দেন নেতারা। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরনের লক্ষ্যে দলীয় নেতা কর্মীদের প্রতি বিশেষ আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক সেবক লীগের ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং আনিসুর রহমান নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি ছিলেন ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান,ফরিদুর রেজা খান ইরান,বিশেষ অতিথি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম এবং আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন. ফোরকান আহমেদ, লায়ন এম. এ. লতিফ ও মোহাম্মদ খলিল হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied