চোখের ভুল অপারেশন আল নূর হাসপাতালে
রাজধানীর মোহাম্মদপুরে চোখে ভুল অপারেশনের অভিযোগ উঠেছে আল নূর চক্ষু হাসপাতালের বিরুদ্ধে। এ বিষয় গতকাল ৫ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীর ছেলে শাহিন নামে একজন একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
হাসপাতালের এক চিকিৎসক রোগীর বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করেন। এতে বর্তমানে ভুক্তভোগীর দু চোখ্ই বন্ধ বলে অভিযোগ রোগীর স্বজনদের। এই ঘটনায় রোগীর ছেলে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক।
ভুল চিকিৎসার বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী হেলেনা বেগম বলেন, বাম চোখের নেত্র’র অপারেশনের জন্য মোহাম্মদপুর আল নূর হাসপাতালে আমার স্বামীকে ভর্তি করা হয়। পরে গত ৩ তারিখ রবিবার বাম চোখের অপারেশন হয়। অপারেশন শেষে পরের দিন সোমবার তার চোখের ব্যান্ডেজ খুলতে গিয়ে দেখি ডান চোখে কাটা। পরে জানতে পারি বাম চোখের বদলে ডাক্তার প্রথমে ডান চোখে কাটে। কিন্তু পরবর্তীতে আবার বাম চোখে অপারেশন করে। বিষয়টা হাসপাতালের ডাক্তারদের জানালে ভুল অপারেশনের বিষয়টি প্রথমে অস্বীকার করে। পরে তারা বলে, ডান চোখে ময়লা ছিলো সেটা পরিস্কার করে দেওয়া হয়েছে।
হেলেনা আরও বলেন, এই দেশে টাকা ছাড়া ডাক্তাররা রোগীর সঙ্গে কথা পর্যন্ত বলে না। সেখানে এক চোখের অপারেশেনরে জন্য টাকা নিয়েছে। দুই চোখ অপারেশন করে দিবে এটা কি বিশ্বাস যোগ্য। বর্তমানে আমার স্বামীকে হাসপাতাল থেকে বাসায় এনেছি। দুই চোখের একটিও খুলতে পারছে না। ডান চোখও ফুলে আছে।
আল নূর হাসপাতালে গত ৩ সেপ্টেম্বর লালবাগের বাসিন্দা মো. ওবায়দুলের অপারেশনের ডিসিআর ও অভিযোগ সূত্রে জানা গেছে, তার বাম চোখের অপারেশনের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। শুধু মাত্র বাম চোখের অপারেশনের বিষয়টি ডিসিআর এ উল্লেখ করা হয়েছে। আর এই অপারেশনটি করেছেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ও হাসপাতালটির পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সাঈদ। অভিযোগের বিষয়ে জানতে একাধিকার চিকিৎসক আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায় নি।
ভুক্তভোগীর অভিযোগ তদন্ত হচ্ছে উল্লেখ করে ওসি মাহফুজ বলেন, লিখিত একটি অভিযোগ পেয়েছি। থানার এক কর্মকর্তাকে প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়