ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ২:৫৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মালম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ  শোভা যাত্রা, আলোচনা সভা ও সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার  সকালে রায়গঞ্জ কেন্দ্রীয় গোপালজিউ মন্দিরের  আয়োজনে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে  মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ  শোভাযাত্রা বের হয়ে চান্দাইকোনা বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  পরে সকাল ১১টায় গোপালজিউ মন্দির কমিটির সভাপতি ডা: শচীন্দ্র বসাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবীর কুমার নাগ উত্তমের সঞ্চালনয় এক আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। 
 
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. হোসেন মনসুর। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হান্নান খান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ চন্দন কুমার সরকার, স্থানীয় ইউপি সদস্য বাদশা সিরাজী প্রমুখ।  পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। এছাড়াও গোপালজিউ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে দিনভর গীতাপাঠ, পুজার্চনাসহ সংকীর্তন চলতে থাকে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের