ফরিদপুরে অপরিকল্পিত পুকুর খননে হুমকির মুখে পাকা সড়ক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া-শিমুল বাজার সড়কের কররা নামক স্থানে স্থানীয় প্রভাবশালী করিম খান কর্তৃক পাকা সড়ক ঘেঁষে অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে অত্র এলাকার গুরুত্বপূর্ণ একমাত্র পাকা সড়কটি হুমকির মুখে পড়েছে। সড়কটির পাশের মাটি কেটে গভীর করার কারণে পাড় ভেঙে ইতোমধ্যেই পিচঢালা রাস্তার অনেকাংশে ফাটল ধরেছে। রাস্তার পাশের গাছপালা ভেঙে পুকুরের পড়ায় অরক্ষিত হয়ে পড়েছে সড়কটি। পিচঢালা অংশের নিচ থেকে মাটি সরে যাওয়ায় যে কোনো সময় সড়কটি পুরোপুরি ভেঙে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা। বন্ধ হয়ে যেতে পারে যানবাহনসহ কয়েক লাখ মানুষের চলাচলের একমাত্র সড়কটি।
স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার ছোট ও মাঝাারিসহ ভারী যানবাহন চলাচল করে। অতিদ্রুত ক্ষতিগ্রস্ত সড়কটির সংস্কার ও মেরামত না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।
স্থানীয় শাহীন হাওলাদার জানান, গত বছর শুকনা মৌসুমে স্থানীয় প্রভাবশালী করিম খান উক্ত সড়কের পাশে মাছ ও মুরগির খামার করার জন্য পুকুরটি পুনরায় গভীর করে খনন করেন। আমরা স্থানীয়রা তখন বাধা দেয়ার চেষ্টা করি। কিন্ত তারা এলাকার প্রভাবশালী হওয়ায় আমরা বাধা দিয়েও কিছু করতে পারিনি। তার এই অপরিকল্পিতভাবে পুকুর খনন করার কারণেই সড়কটি হুমকির মুখে পড়েছে।
স্থানীয় আনোয়ার হোসেন বলেন, রাস্তার ক্ষতি হতে পারে বললে তিনি স্বেচ্ছাচারী আচরণ করেন। করিম খান কোনোকিছুরই তোয়াক্কা করেন না।
এলাকার অটোরিকসাচালক সাইদুল ইসলাম বলেন, কয়েক লাখ লোকের যাতায়াতের একমাত্র সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করে। আমরা অটোরিকসাচালকরা এই সড়ক দিয়ে যাত্রী বহন করি। এতে জনগণের যাতায়াত সুবিধার পাশাপাশি অনেক লোকের রুটি-রোজগারের ব্যবস্থা হয়। রাস্তাটি ভেঙে পড়লে এলাকার লোকজন ভোগান্তিতে পড়বে।
শাহিন হাওলাদাসহ কয়েকজন জানান, আমরা স্থানীয়রা গণস্বাক্ষর করে করিম খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ জমা দিয়েছি। ইউএনও আমাদেরকে আশ্বস্ত করেছেন, তিনি সরেজমিন পরিদর্শনপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সাথে কথা বললে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied