রাজধানীর কাওরানবাজার এলাকা থেকে পলাতক আসামি গ্রেফতার
মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মানির হোসেন(৪৫) কে দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পর র্যাব-২ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেফতার।
২০০৯ সালের ৪ জুন বরিশাল নগরীর বাবুগঞ্জ থানা এলাকায় ১০ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় যাওয়ার সময় মোঃ মানির হোসেন(৪৫) ও তার কয়েকজন সহযোগী মিলে অপহরণ করে নিয়ে যায়। ভুক্তভোগীকে,বরিশাল নগরীর একটি বাসায় রেখে গ্রেফতারকৃত আসামি ঐ মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরদিন মেয়েটিকে নিয়ে মনির ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় যায়। এ সময় মেয়েটির বাবাকে দেখে মনির পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে।
মামলা দায়ের করার পর থেকে আসামী পলাতক ছিল। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী মোঃ মানির হোসেন এর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড এবং অপহরণের দায়ে ১৪ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড প্রদান করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। আসামী দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাব-১১ এর সহায়তায় গতকাল ০৬ সেপ্টেম্বর ২০২৩ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মানির হোসেন (৪৫), পিতা-মৃত নাজেম আলী ফকির, থানা- বাবুগঞ্জ, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে। র্যাব-২ ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে অবহিত করেন র্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied