রড চুরির দায়ে কিশোরকে পিটিয়ে হত্যা
রাজধানীর মোহাম্মদপুরে রড চুরির অভিযোগ এনে এক কিশোরকে রাতভর নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে।নিহত কিশোরের নাম আকাশ (১৪)। বাবার নাম রহমত আলী। সে স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।বুধবার দিবাগতে রাতে মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকায় নির্মাণাধীন ভবনের রড চুরির অভিযোগে ওই কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক বলেন, এক কিশোরকে হত্যার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, নির্মাণাধীন ভবনটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এই ভবনে কয়েকজন শ্রমিক থাকতেন। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ।
নিহতের স্বজনরা বলছেন— আকাশ চুরির সঙ্গে জড়িত নয়। বন্ধুদের সঙ্গে সে ওইদিকে আড্ডা দিত। গতকাল রাতে আকাশ বাসায় ফেরেনি। আজ ভোরে একজন ফোন করে জানায়, আকাশ অসুস্থ। পরে আমরা তাকে বাসায় নিয়ে গেলে সে আরও অসুস্থ হয়ে পড়ে। পানি খেতে চাইলে তাকে পানি দেওয়া হয়৷ এরপরই সে মারা যায়। ওই কিশোরের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাতভর মারধরের পর ভোরে পরিবারকে জানানো হয়। বাসায় নেওয়ার পরেই মৃত্যু হয়। নির্যাতনের ঘটনায় জড়িতরা সবাই নির্মাণাধীন ভবনের শ্রমিক। রাতে যখন আকাশকে মারধর করা হয় তখন অনেকে বাধা দিলেও তাতে কর্ণপাত করেননি শ্রমিকরা। তারা সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আর, ঘটনার পর থেকেই পলাতক নির্মাণাধীন ভবনের সবাই।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব