রায়গঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে নলকা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।নলকা সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজর মোহাম্মদ নূরুন্নবী মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নলকা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মোশারফ হোসেন সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকমনোহরপুর একে আজাদ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। উপস্থিত ছিলেন নলকা কমিউনিটির ১৫০জন অভিভাবক।
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসটি সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে র্যালির মাধ্যমে শুরু হয়। তারপর গণস্বাক্ষর করা হয়। পরিশেষে আলেচনা পর্বের মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয়। আলেচনা পর্বে ইউপি চেয়ারম্যান বলেন, “আমাদের সবাইকে স্বশিক্ষিত হতে হবে পরবর্তী প্রজন্ম যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠে সেদিকে নজর দিতে হবে।” আলোচনা পর্বে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজর বলেন, “ইউনেস্কো কর্তৃক ঘোষিত এই দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষার প্রসার ঘটাতে হবে সর্বত্র এবং ঝড়ে পড়া রোধ করতে হবে। তবেই উজ্জল ভবিষ্যৎ বিনির্মান সম্ভব।” পরিশেষে, প্রকল্প ব্যবস্থাপক জনাব মোশারফ হোসেন উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও উজ্জল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন