ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পরীমনি-পিয়াসা-মৌ-হেলেনা জাহাঙ্গীরসহ আলোচিত ৭ মামলা সিআইডিতে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২১ রাত ৯:১৫

বর্তমানে বহুল আলোচিত চিত্রনায়িকা, মডেল ও বিতর্কিত বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রীসহ ৭টি মামলা সিআইডিতে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে এ ৭টি মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেয়া হয়েছে বলে আদালতকে জানানো হয়েছে। 

সিআইডি সদর দপ্তর সূত্র জানায়, বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনি, পরীমনির সহযোগী রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং বিতর্কিত ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের নামে দায়েরকৃত মামলা সিআইডি তদন্ত করবে। শুক্রবার (৬ ‍আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মডেল পিয়াসাকে হাজির করা হয়। এরপর তার বিরেদ্ধে গুলশান ও ভাটারা থানায় দায়ের হওয়া মাদক মামলার তদন্তভার সদর দফতরের নির্দেশ সিআইডিকে দেয়া হয়েছে বলে আদালতকে জানায় পুলিশ। 

এছাড়া মডেল মৌয়ের মোহাম্মদপুরের মাদক মামলার তদন্তভারও সদর দফতরের নির্দেশে সিআইডিকে দেয়া হয়েছে বলে আদালতকে জানানো হয়েছে। এরপর আদালতে সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করে।

রাজধানীর তিন থানার পৃথক মাদক মামলায় পিয়াসার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আর মৌকে একটি মামলায় চার দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ। শুক্রবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে পিয়াসার এবং সত্যব্রত শিকদারের আদালতে মৌয়ের রিমান্ড মঞ্জুর হয়।

গত ২ আগস্ট গুলশান থানার মাদক মামলায় পিয়াসাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। ওই রিমান্ড শেষে শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর গুলশান থানার মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া রাজধানীর ভাটারা থানার মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিন এবং খিলক্ষেত থানার আরেক মামলায় গ্রেফতার দেখানোসহ ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তিন মামলার শুনানি শেষে বিচারক গুলশান থানার মামলায় দুই দিন, ভাটারা থানার মামলায় তিন দিন ও খিলক্ষেত থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকেও শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানায় মাদক আইনে করা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মরিয়ম আক্তার মৌয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

‍এর আগে গত ২ আগস্ট ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত মৌয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে তাকে আবারো চার দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে সিআইডি।

গত ১ আগস্ট রাত ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়। পিয়াসার দেয়া তথ্যে মডেল মরিয়ম আক্তার মৌয়ের রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে মৌকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও ডিবি কার্যালয়ে নেয়া হয়।

এই দুই মডেলকে আটকের পর পুলিশ জানায়, মডেল পিয়াসা ও মৌ সংঘবদ্ধ একটি চক্রের সদস্য। তারা পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন। পরে ওই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

সিআইডির মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার আজাদুর রহমান জানান, বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি, মডেল মৌ, পিয়াসা ও হেলেনা জাহাঙ্গীরের মামলাসহ মোট ৭টি মামলা সিআইডি তদন্তের দায়িত্ব পেয়েছে।

জামান / জামান

পাটের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম

নেত্রীর পাশে আঠারো বছর: একজন শিমুল বিশ্বাসের আস্থা ও আনুগত্যের গল্প

দুবাই, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, সৌদি আরব থেকে স্বর্ণ পাচারে কাজ করছে ৫০ মাফিয়া

চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের!

বাণিজ্যিক চাষে কাজু-কফির সম্ভাবনা

মাসে দেড়শ' কোটি টাকা যাচ্ছে অমুক্তিযোদ্ধার পেটে

সরকারি চাকরিজীবীদের স্বস্তি, জনজীবনে দুঃখের বোঝা

রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

দুধ-মাংস-ডিমে বদলাবে চরবাসীর জীবন

মেট্রোরেলে টেন্ডার ছাড়াই নতুন চুক্তি

মসলায় স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ

প্রিন্সিপাল সাইফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

নুরুন্নবী দুর্নীতির মহাকবি