প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে- ওসি আমিনুল
প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। সদর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সংঘঠিত সকল ধরনের অপরাধ নিরোসন, মাদক, জুয়া, প্রতিহিংসা পরায়ন রাজনীতি , বাল্যবিবাহ রোধ, বিস্ফোরক দ্রব্যের ব্যবহার রোধ সহ সকল ধরনের অপরাধ নিরসনে সদর থানা পুলিশ সোচ্চার থাকবে।
আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তাছাড়া প্রতিহিংসার রাজনীতি বন্ধ না করা গেলে অনেক নিরীহ লোক তাদের বসত বাড়িতে থাকতে পারবে না। আপনাদের - আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোল্লাকান্দি এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি।
এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকলকে আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে সতর্ক অবস্হানে থাকার অনুরোধ করেন এই কর্মকর্তা।
৯ ই সেপ্টেম্বর বেলা ১১ টায় সদর থানা কম্পাউন্ডে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আনসারউজ্জামান, (অপারেশন) মোজাম্মেল হক, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিটন পাটোয়ারী, সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা, মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন খান, সহ সকল ইউপি সদস্য গণ।
এমএসএম / এমএসএম
মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা
আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি
লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত
রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন
মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন
সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার
জুতার র্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক
তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা
মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড
নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান
Link Copied