ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে অনার্স পড়ুয়া ছাত্র আব্দুল্লাহ বাঁচতে চান


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১০-৯-২০২৩ দুপুর ১:১২
জটিল কিডনী রোগে আক্রান্ত রায়গঞ্জের অনার্স পড়ুয়া মেধাবী ছাত্র আব্দুল্লাহ (১৯) বাঁচতে চান। তার প্রাণ বাঁচাতে কিডনী প্রতিস্থাপন করা জরুরী। কিন্তু অর্থাভাবে তা করা যাচ্ছে না। 
 
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের নলছিয়া দড়িপাড়া গ্রামের রিকশা চালক মোহাম্মদ আলীর ছেলে আব্দুল্লাহ। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের কলেজের বাণিজ্য শাখার অনার্স ১ম বর্ষের ছাত্র। অনার্সে ভর্তি হওয়ার পর থেকেই তিনি জটিল কিডনী রোগে আক্রান্ত হয়ে পড়েন। এর মধ্যে রিকশা চালক বাবা মোহাম্মদ আলী ছেলেকে বাঁচাতে ব্যয়বহুল চিকিৎসায় স্ত্রীর গহনাসহ বাড়ির অস্থাবর সব সম্বল শেষ করেছেন।
 
আব্দুল্লাহ জানান, এখন প্রতি সপ্তাহে দুইবার ডায়লেসিস করতে হচ্ছে। তার চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে কিডনী প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। মা নুরজাহান বেগম ছেলেকে বাঁচাতে তার নিজের একটি কিডনী দেবার সিদ্ধান্ত নিয়েছেন। কিডনী প্রতিস্থাপনে দরকার বিপুল পরিমাণ টাকা। সে টাকার কোন সংস্থান এখনও হয়নি। আব্দুল্লাহর বাবা তার ছেলেকে বাঁচাতে দেশের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের নিকট তিনি আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের