ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৩ দুপুর ৪:৪১

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আব্দুল মমিন (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যক্তি উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেকবিন্নি গ্রামে। তিনি ওই গ্রামের বারি জোয়ার্দারের ছেলে। এর আগে গত ৭ সেপ্টেম্বর পারিবারিক কলহের কারনে ছোট ভাই ও ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য শামিম হোসেনের লাঠির আঘাতে তিনি আহত হন।
স্থানীয়রা জানায়, গত ৭ সেপ্টেম্বর বহস্পতিবার সন্ধ্যায় কৃষক মমিন হোসেন পারিবারিক কলহের কারনে স্ত্রীকে মারধর করছিলেন। সেসময় তার ছোট ভাইয়ের স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মারপিট করেন। খবর পেয়ে বাড়িতে ফিরে ছোট ভাই ও ইউপি সদস্য শামিম হোসেনের সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শামিম লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মমিন গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধী অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য শামিম হোসেন বলেন, তার বড় ভাই মমিম স্ত্রী-সন্তানদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে ইটের ওপর পড়ে গিয়ে আহত হন।
হরিণাকণ্ডুু থানার ওসি আবু আজিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২