কৃষি মার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বঞ্চিত হবেন নাঃ জাহাঙ্গীর কবির নানক
কৃষি মার্কেটে ক্ষতিগ্রস্ত কোনো ব্যবসায়ী বঞ্চিত হবেনা এমন আশ্বাস দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, এখানে অসাধু কোনো চিন্তা বাস্তবায়ন হওয়ার সুযোগ নেই। আমি মেয়রের সঙ্গে আলাপ করব, সরকারের তরফ থেকে তালিকা তৈরি করা হয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত দুই ধরনের,একটি হলো বরাদ্দ দোকান ও টং দোকান। কাজেই দুই শ্রেণির সঙ্গে আমাদের দুইভাবে ডিল করতে হবে,যা করলে ভালো হয় সেটি করা হবে। এর বাইরে কিছু করা হবে না।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ২০২৩ ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে,দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ঘন্টাখানেকের মধ্যে পুরো মার্কেট আগুনে পুড়ে যায় এতে প্রায় ছোট বড় ২ হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে বলে সূত্রে জানা যায়। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী প্রায় দুই'শ দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
এ সময় নানক কৃষি মার্কেটে আগুন লাগার কারণ জানতে মার্কেট কমিটির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করার আহ্বান জানান। তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে তা বের করতে সরকারের তদন্ত কমিটির পাশাপাশি আপনারা একটি ছোট তদন্ত কমিটি করবেন। কী দুর্বলতা ছিল, কী দুর্বল দিকগুলো ছিল, সেগুলো বের করা দরকার। যার যেখানে দোকান ছিল, সেখানেই তাকে বরাদ্দ দিতে হবে বলে জানান জাহাঙ্গীর কবির নানক।
তিনি আরও বলেন, এখানে আমরা আকাশ কুসুম কল্পনা করতে চাই না। ছয় তলা-নয় তলা,১৪ তলা মার্কেট কবে হবে, এই ভরসার জোরে এই মানুষগুলো অনিশ্চয়তায় থাকতে পারেন না। দোকান মালিক, দোকানদাররা যা চাইবেন, তাই হবে। এর বাইরে কিছু হবে না। আমরা এর বাইরে কিছু করতে দেব না। মার্কেটটি হলো নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মার্কেট। সেই প্রাণের মার্কেটটি পুড়ে গিয়েছে, আমাদের হৃদয় পুড়ে গিয়েছে। নানক বলেন, এখানে কেউ বঞ্চিত হবেন না। অসাধু চিন্তা বাস্তবায়নের কোনো সুযোগ নেই। আমি মেয়রের সঙ্গে আলাপ করব। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তদারকি করা হবে। প্রধানমন্ত্রী আজ নিউইয়র্কে গেছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে আমি এ বিষয়ে কথা বলব। জাহাঙ্গীর কবির নানক কৃষি মার্কেট পরিদর্শনে আসলে কান্না জড়িত কন্ঠে নানকের কাছে সহযোগিতা চান ব্যবসায়ীরা, এ-সময় জাহাঙ্গীর কবির নামকও বলেন,আমি আপনাদের পাশে আছি, আমি আগেও ছিলাম এখনো আছি আপনাদের সর্বোচ্চ সহযোগিতায় আমি করবো
কৃষি মার্কেট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ্ সলু ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার ৩৪ নং ওয়ার্ড শেখ মোহাম্মদ খোকন, উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এম এ লতিফ, উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জীবন, সাধারণত সম্পাদক সাফাত,যুবলীগ নেতা রোমেল ইসলাম,আদনান হোসেন,স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহেল রানা স্বপন, শ্রমিক লীগের নেতা অহিদুজ্জামান অহিদ,শ্রমিক লীগের নেতা জসিম উদ্দিন,আরো উপস্থিত ছিলেন ২৯,৩০,৩২,৩৩,ও ৩৪ নং ওয়ার্ড ও ইউনিটের একাধিক নেতাকর্মী। উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ও আদাবর থানা ছাত্রলীগের একাধিক নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
Link Copied