ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

​শান্তিগঞ্জে করোনা টিকার ক্যাম্পেইন উদ্বোধন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ২:৫৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ মোকাবেলায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সিনোফার্মের ভেরোসেল নামক করোনা প্রতিরোধক টিকা আজ শনিবার (৭ ‍আগস্ট) থেকে দেশব্যাপী প্রদান করা হচ্ছে। আজ সকাল ১০টায় উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদে ওয়ার্ডবাসীদের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান এবং পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন। 

এ সময় সুষ্ঠুভাবে টিকা প্রদানের লক্ষ্যে জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ মিয়ার নেতৃত্বে একাধিক স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে রেজিস্টেশন সম্পন্ন করতে দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. সামসু উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, স্বাস্থ্য সহকারী মো. মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. জুবেল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. জসিম উদ্দিন শরিফী জানান, প্রথম দিনে উপজেলার প্রতিটি ইউনিয়নে ৬০০ করে ৮টি ইউনিয়নে মোট ৪ হাজার ৮০০ টিকা প্রদান করা হবে। 

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত