ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

কৃষি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী বিতরণ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২২-৯-২০২৩ রাত ৯:৪৭
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার (কৃষি মার্কেট  আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাহাঙ্গীর কবির নানক। এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের এমপি আলহাজ্ব সাদেক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। 
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আদাবর মোহাম্মদপুর শেরেবাংলা নগর থানার একাধিক নেতাকর্মীরা ২২ সেপ্টেম্বর  শুক্রবার জুম্মাবাদ নতুন কাঁচা বাজার কৃষি মার্কেট আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের খাবারের আয়োজন করা হয়। দোকান মালিক এবং দোকান কর্মচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত প্রায় ১৫০০ শত জনকে একটি করে খাবার আইটেমের বস্তা উপহার হিসেবে দেওয়া হয়। 
 
জাহাঙ্গীর কবির নানক বলেন,আমি এই ব্যবসায়ীদের কোনো ক্ষতি হতে দিবো না,আমি আগেও তাদের পাশে ছিলাম এখনও আছি। তিনি বলেন আমি আপনাদের ভাই, বন্ধু, সেই হিসেবে এই সামান্য উপহার নিয়ে আপনাদের সামনে এসেছি, শুধু আজকেই না,আমি সবসময়ই আপনাদের সহযোগিতা করবো, আমি আপনাদের পাশে সবসময় আছি এবং আগামীতেও থাকবো। তিনি আরো বলেন, মার্কেটটি অতি দ্রুত সংস্কার করতে হবে। আমি মেয়রের সাথে কথা বলেছি,যাঁর যেখানে যত টুক দোকান ছিলো সে তত টুকই পাবেন, কাউকে এক ১ ইঞ্চিও কম দেওয়ার সুযোগ নাই। তিনি এ-ও বলেন, ১৩ আসনের এমপি সাদেক খান,এবং মহানগর নেতা শেখ বজলুর রহমান ও কাউন্সিলর সলিমুল্লাহ সলু বলেছেন কোন ব্যবসায়ী যাতে বঞ্চিত না হয় সে বিষয় তাঁদের নজর রয়েছে। আমিও তাঁদেরকে অনুরোধ করবো কোনো একজন ক্ষুদ্র ব্যবসায়ীও যেনো দোকানের মালিক থেকে বঞ্চিত না হয়।
 
কৃষি মার্কেটে ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী উপহার দিতে আসলে এ সময় উপস্থিত ছিলেন আদাবর থানা  আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার স্বেচ্ছাসেবক লীগের  সাবেক সভাপতি  এম এ লতিফ। উপস্থিত ছিলেন ২৯ ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ্ সলু। উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ খোকন, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফোরকান হোসেন।  উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত নারী কাউন্সিলরা।

এমএসএম / এমএসএম

বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে পরিদর্শন, গণমাধ্যমকে ব্রিফ করলেন না মন্ত্রী

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল কবির পল

বসিলা গার্ডেন সিটিতে ছওয়াবের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ

কেআইবিতে সংস্কার কাজের টাকা নিয়ে বিভ্রান্তি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাঞ্জলি

গুলশান-বনানী ও হাতিরঝিল লেক উন্নয়নে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বিত জোরদার নির্দেশ

মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত

বনানী কবরস্থানের পাশে শহীদের স্পা সেন্টারে চলছে দেহব্যবসা ও মাদক বাণিজ্য

আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার

সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ

মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

স্বাচিপের আজীবন সদস্য হয়েও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক