সরকারের পক্ষ থেকে এক হাজার বান্ডিল টিন এবং এক কোটি টাকা বরাদ্দ
কৃষি মার্কেট পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে।
উল্লেখ্য বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় পুরো মার্কেটটি এতে কয়েকশ’ ব্যবসায়ী-শ্রমিক ও কর্মচারী ক্ষতিগ্রস্ত হন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকের আশ্বস্ত করে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, সবধরনের সহযোগিতা দেবেন। যাতে জনগণ পরে বুঝতে পারে যে শেখ হাসিনা তাদের পাশে আছে,। কাজেই আপনারা হতাশ হবেন না। কোনো কষ্ট পাবেন না। আমরা আপনাদের পাশে আছি। শেখ হাসিনা আপনাদের পাশে আছে।
ডা. মো. এনামুর রহমান বলেন, ২৫ বছরের অধিক সময়ে পরিচালিত হয়ে আসছিল এই মার্কেটটি। সব শ্রেণির মানুষ স্বল্প দামে এই মার্কেটে পণ্য কিনতে পারেন। অগ্নিকাণ্ডের ঘটনা প্রধানমন্ত্রী শুনে অত্যন্ত ব্যথিত হয়েছেন। গত পরশু তিনি আমাকে বলেছেন, যত দ্রুত সম্ভব মার্কেট চালু করতে। চালু না হওয়া পর্যন্ত খাবারের ব্যবস্থা করা হবে। ১৫ দিন হলে ১৫ দিন, এক মাস হলে ১ মাস খাবার দেব মালিক এবং শ্রমিকদের জন্য।
ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা এক হাজার বান্ডিল টিন এবং এক কোটি টাকা বরাদ্দ দেব। কালকের মধ্যে চলে আসবে বরাদ্দকৃত অর্থ এবং টিন।আপনারা দ্রুত কাজ করেন। এসময় তিনি উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজিকে নির্দেশ দেন জিও (আদেশ) দেওয়ার জন্য। এখানে কোনো রকমের ঢিলেমি করা যাবে না। কারো জায়গায় যেন কেউ না যায়, ক্ষতিগ্রস্ত মানুষ যেন বঞ্চিত না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান আরও বলেন, দুর্যোগ মোকাবিলায়, দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্বাসন করায় বাংলাদেশ এখন সারা বিশ্বের রোল মডেল হয়েছে।
ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাদেক খান বলেন, ক্ষতিগ্রস্ত মার্কেট এবং ব্যবসায়ীদের কষ্ট প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি নিয়মিত খোঁজ খবর রাখছেন। আমাদের দাবি অনুযায়ী টিনশেড করে দিয়ে দ্রুত ব্যবসায় বসতে দিতে হবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আগুনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার নতুন করে কীভাবে মার্কেটটি করা যায় তার জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। সিটি করপোরেশনকে এই দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী আমাদের পাশে আছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান বলেন, আমরা তাৎক্ষণিকভাবে কিছু শুকনা খাবার দিয়েছি। আজকে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছেন। এটার ভালো একটা সমাধান সরকারের পক্ষ থেকে পাবেন আপনারা।
স্থানীয় কাউন্সিলর ও ব্যবসায়ী সমিতির সভাপতি সলিমুল্লাহ সলু বলেন, আমাদের যে মার্কেট ছিল, আমরা সেভাবেই চাই। আমরা বহুতল ভবন চাই না। যার যতটুকু জায়গা, তার ততটুকু দোকান দিয়ে দেন। মন্ত্রী,মেয়রের কাছে এটাই চাই।
ব্যবসায়ীদের পক্ষ থেকে আবুল কালাম আজাদ বলেন, আমরা সর্বশান্ত হয়ে গেছি। বলার মতো ভাষা নেই। অনাহারে, অর্ধাহারে দিন পার করছি।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
Link Copied