মোহাম্মদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আফসার আলী শ্রীঘরে
রাজধানীর মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং এলাকার ১২ নম্বর রোডের ৬১ নম্বর বাসার একটি টিনসেট বাড়িতে গৃহবধু মোসাঃ খাবিরুন নেসা (৩০)কে, বিদ্যুৎতের শক দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করলে ঘাতক স্বামীকে আদালতের মধ্যেমে শ্রীঘরে পাঠিয়েছে।
ঘটনা সূত্রে জানা যায় নিহতের নাম মোসাঃ খাবিরুন নেসা (৩০) তার ৮ বছর ও দেড় বছরের দুটি মেয়ে সন্তান রয়েছে। গত ১১ সেপ্টেম্বর রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ থেকে ঘাতক স্বামীকে ডাক্তারের সহায়তায় গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ১২ সেপ্টেম্বর ২০২৩ ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয় মোহাম্মদপুর থানায়।
পরবর্তীতে আসামি গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তিনি বলেন, আসামি আফসার আলীকে গ্রেপ্তার করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে,এই মামলাটি এখন সম্পুর্ন আদালতের হাতে, আদালত বিচার বিশ্লেষণ করে বিচার কাজ শুরু করবে। ওসি আরো বলেন, আসামী প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ডটি হয়েছে বলে ধারণা।
পরিবার মামলা করেছে। আমরা তদন্ত করে আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।
নিহত খাবিরুনের ছোট ভাই মো. বাবুল এবং জুব্বার
সকালের সময়কে বলেন, হত্যার আগের দিন আফসার চট্টগ্রামের তার গ্রামের বাড়ি থেকে গাজীপুর চৌরাস্তা এলাকায় আমাদের বাসায় আসে। পরে হঠাৎ করে তার মোহাম্মদপুরের ভাড়া বাসায় চলে যায়। পরের দিনই শুনি আমার বোনকে হাসপাতালে ফেলে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। প্রতিবেশীদের বরাত দিয়ে বাবুল বলেন,আমরা বোনের বাসায় গিয়ে জানতে পারি তিনি নির্যাতন করে আমার বোনকে হত্যা করেছে।এবং এই হত্যায় তার শ্বাশুরিও জড়িত ছিলো বলে আমাদের ধারণা। গত কয়েকমাস আগে আমার,দের বছরের ভাগ্নীকে আমার বোনের কাছ থেকে নিয়ে তাদের চট্টগ্রামের বাড়িতে তার মায়ের কাছে রেখে এসেছিলো,একটি ছোট শিশুকে মায়ের কাছ থেকে দূরে রাখাটা কতটা নির্মম হতে পারে?? নিহতের ভাই বলেন,আমার বোনকে প্রথমে মারধর করে। তার পর হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন ও বিদ্যুতের শক দিয়ে হত্যা করা হয়েছে। আমার বোনের শরীরে বিদ্যুতের শকের চিহ্ন দৃশ্যমান ছিলো এবং বিভিন্ন স্থানে রক্তাক্ত হয়ে ছিলো। এমন নির্মমভাবে মেরেছে বলে বোঝাতে পারব না। তার শরীরে আঘাতের চিহ্নের পাশাপাশি হাত-পা বেঁধে রাখার প্রমাণও দেখা গেছে। তিনি আরও বলেন, যে বাড়িতে আমার বোনকে মেরেছে সেখানে একটাই টিনসেট ঘর,আশেপাশে কোনো ভাড়াটিয়া নাই।
এ বিষয় সরেজমিনে গেলে পাশের বাড়ির এক নারী জানিয়েছে স্বামী-স্ত্রী সবসময় ঝগড়াঝাটি করতো,তার স্বামী তাকে মুখ বেঁধে মারধর করত। ঘটনার দিন বৃষ্টি থাকায় কেউ কোনো কিছু বুঝতে পারেনি। পরবর্তীতে অসুস্থ অবস্থায় স্বামী আফসার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করতে গেলে, ডাক্তার জিজ্ঞেস করেছিলো কি সমস্যা হয়েছে। তখন সে ডাক্তার কে স্ট্রোক করেছে বলে জানান। কিন্তু ডাক্তার শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে বিষয়টি সন্দেহ হয়। তখন শারীরিক পরীক্ষা করে দেখতে পান নিহতের হার্টবিট বন্ধ, তখন তার স্বামী পালানোর চেষ্টা করলে ডাক্তার আনসার সদস্যদের দিয়ে আটক করান। পরে মোহাম্মদপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে। পুলিশ বিষয়টি পরিবারকে জানালে ১২ সেপ্টেম্বর রাতে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ হস্তান্তর করা হয়। পরবর্তীতে নিহতের লাশ শেরপুর নকলা গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়। জানা গেছে, ঘাতক আফসারের গ্রামের বাড়ি চট্টগ্রামে তিনি প্রেম-ভালোবাসা করেই বিয়ে করেছিলো এই নারীকে। আফসার পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী। স্ত্রী ও সন্তানদের নিয়ে নবীনগর এলাকায় থাকতেন। নিহত খাবিরুন শেরপুর নকলা উপজেলার খায়রুল ইসলামের মেয়ে। তারা চার ভাই দুই বোন। নিহত নারী একজন ভালো মানুষ ছিলেন বলে স্থানীয় আশেপাশের মহিলাদের দাবী এই নির্মমভাবে হত্যার তারা বিচার দাবি করেন। আশেপাশের মানুষ সকালের সময়কে বলেন যেদিন ওর স্বামী এভাবে ওকে নির্যাতন করে সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল এজন্য আমরা ঠিক বুঝতে পারিনি পরের দিন শুনেছি হাসপাতালে ভর্তি করতে ওর স্বামী নিয়ে গেছে পরবর্তীতে শুনলাম মহিলাটি মারা গেছে এবং ঘাতক স্বামীকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
এ বিষয় শেরপুর নকলার একাধিক সমাজকর্মীরা সকালের সময়কে মুঠোফোনে
বলেন,আমরা এই হত্যার সঠিক বিচার চাই, এগুলোর সঠিক বিচার না হলে,দিনে দিনে সমাজে অপরাধ বেড়ে যাবে এবং একের পর এক নারী নির্যাতন হতেই থাকবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ কংগ্রেস নেতাকে হত্যার হুমকি
তেজগাঁওয়ে জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন
সমন্বিত নিরাপত্তা জোরদারে আনসার ও বিসিবির চুক্তি স্বাক্ষর
বিদেশে বিনিয়োগকৃত কোম্পানীর বিরুদ্ধে বিতর্কিত নথি ব্যবহারে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ
শ্রমিক দিবস প্রতিবছর আসে মেহনতী পরিবহন শ্রমিকরা অবহেলিত থেকে যায়
উত্তরায় ২,৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাংলাদেশে নেপাল ফটো সাংবাদিক সফরত বিপিজেএ উদ্যাগে কক্সবাজার ভ্রমন
উত্তরায় ২,৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার
কর্মস্থলে অনুপস্থিতি: মহিলাবিষয়ক কর্মকর্তাকে শোকজ
২০ তম বিসিএস ব্যাচের মেধাবী ও পেশাদার কর্মকর্তারা পদোন্নতি বঞ্চিত, পুনর্বিবেচনার মাধ্যমে ন্যায় বিচার চান
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মচারীদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদের অভিযোগ
Link Copied