ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আগুনে পুড়ে সব ছাই, কৃষকের কান্না আর চিৎকার ছাড়া দৃশ্যমান আর কিছু নাই


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ১:১
আগুন জীবন কেড়ে নেয়, আগুন পুড়িয়ে দেয় সবকিছু। পুড়িয়ে দেয় স্বপ্ন। আগুন ধ্বংসের অপর নাম। সেই আগুন এবার ধ্বংস করে দিলো ৫৫ বছর বয়সী কৃষক হুমায়ুন গাজিকে।শরীয়তপুর জেলার সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের বাসিন্দা হুমায়ুন আহমেদ গাজী। 
 
দুই ছেলে ও তিন মেয়েকে মানুষ করতে নিজের গোটা জীবন জিনি বিলিয়ে দিয়েছেন। সাধারণ একজন কৃষক হয়ে বড়ো দুই মেয়ের বিয়ে দিয়ে ছোট্ট ছেলেদের ভবিষ্যৎ এবং কনিষ্ঠ মেয়ের বিয়ের চিন্তায় এই বয়সেও চিরযৌবনা সংগ্রাম আর পরিশ্রম ছিলো যে ব্যাক্তির তিনি হুমায়ুন গাজি।সমাজে লড়ে যাওয়া মানুষ গুলোর মধ্যে তার দৃষ্টান্ত অন্যতম।বড়ো ছেলে আতাউর রহমান গাজিকে (২০) এক বুক স্বপ্ন নিয়ে বিদেশে পাঠিয়েছিলেন হুমায়ুন গাজি। 
 
দাদাল চক্রের প্রতারণায় আতাউরের জীবন যেনো প্রবাসে কঠিনের চেয়েও আরো অধিক কঠিন।ছোট্ট ছেলে মতিবুর রহমান আক্রান্ত হয়েছে টাইফয়েড জ্বরে।২৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করায় হুমায়ুন আহমেদ গাজীর সহধর্মিণী। বাসায় থাকে ছোট্ট মেয়ে বকুল এবং ৫ টা গরু।যার মধ্যে তিনটা ষাঁড় এবং দুইটা গাভি।মহার হাত থেকে গরুকে যত্নে রাখার জন্য গোয়ালেই জ্বালিয়ে দেয়া হয় কয়েল।সেই কয়েলই কাল হয়ে দাঁড়ালো হুমায়ুন পরিবারের পাঁচ টা গরুর জীবিত নেই একটাও। ঘরে মজুত ছিলো প্রায় ৩০ মনেরও বেশি বিক্রি যোগ্য পাঠ।সবকিছু জেনো পুরে ছাই। সবটা পুরে মিশে গেছে মাটির সাথে। মিশে গেছে কৃষকের স্বপ্ন।  ঘরে আরো মজুদ রাখা ছিলো বছরের খাবারের জন্য ধান/চাল, পোশাক থেকে শুরু করে আসবাবপত্র। 
 
সে দৃশ্য এখন কেবলি অতীত। সবটা জুড়ে প্রবল ভয়াবহ এক ধ্বংসস্তুপ। এলাকাবাসীও জেনো স্তব্ধ। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সব বিলীন। নিজের স্বপ্ন এভাবে পুরে যেতে দেখে সাথে সাথে জ্ঞান হারায় হুমায়ুন। এলাকাবাসীর দাবী অন্ততঃ এই নিঃস্ব পরিবারকে বাঁচতে সহায়তা করার জন্য হলেও সরকারের কৃপা দৃষ্টি তাদের কাম্য।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের